প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপকে আটক, ‘প্ল্যান বি’ নিয়ে প্রস্তুত ককরোচ জনতা পার্টি
বিশেষ প্রতিবেদক ||
দিল্লিতে শুক্রবারের 'তেরঙ্গা পদযাত্রা'র আগে ককরোচ জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করেছে পুলিশ। এর ফলে সংগঠনটির নেতৃত্ব এবং পূর্বপ্রস্তুতি বড় ধরনের পরীক্ষার মুখে পড়েছে। তবে পুলিশ কর্মসূচি পণ্ড করার চেষ্টা করলে তাদের বিকল্প কৌশল বা 'প্ল্যান বি' প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।শুক্রবার বিকেল ৫টায় কনট প্লেসের সেন্ট্রাল পার্কে তেরঙ্গা পদযাত্রার ডাক দিয়েছিল সিজেপি। তবে পুলিশের ব্যাপক নিরাপত্তা ও জমায়েতে কড়াকড়ির কারণে নেতাকর্মীদের সেখানে পৌঁছানো নিয়ে আগেই অনিশ্চয়তা তৈরি হয়।আটক হওয়ার কয়েক মিনিট আগে সংগঠনটির মিডিয়া সেলের কর্মকর্তা বিজয় জানান, গত ১০ অক্টোবরের কর্মসূচির মতোই এবারও তাদের বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখা হয়েছে।তিনি স্পষ্ট করেন, দিল্লি পুলিশ অভিজিৎ দিপকেকে আনুষ্ঠানিকভাবে গ্রেপ্তার করুক কিংবা কনট প্লেসে পৌঁছাতে বাধা দিক, উভয় ক্ষেত্রেই তাদের বিকল্প কৌশল বাস্তবায়ন করা হবে। সে সময় সিজেপি জানিয়েছিল, সমস্ত বাধা পেরিয়ে দিপকে পদযাত্রাস্থলে পৌঁছানোর সর্বোচ্চ চেষ্টা করছেন।সূত্র: ইন্ডিয়া টুডে
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত