প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের রিসোর্টে আগুনে নিহত চুয়াডাঙ্গার ফারিয়া ও তাঁর সন্তান
বিশেষ প্রতিবেদক ||
কক্সবাজারে রিসোর্টের আগুনে ঔষধ কোম্পানি ড্রাগ ইন্টারন্যাশনালের সিনিয়র মার্কেটিং অফিসার নুর আলমের স্ত্রী চুয়াডাঙ্গা শহরের দক্ষিণ হাসপাতাল পাড়ার বাসিন্দা ফারিয়া কবীর এবং তাদের পাঁচ বছরের পুত্র ফাইজান মারা গেছে। চাকরি সূত্রে বিগত আট বছর যাবত নুর আলম পরিবারসহ চুয়াডাঙ্গায় বসবাস করতেন। ফারিয়া কবিরের গ্রামের বাড়ি বরিশাল বলে জানা গেছে। গত ১৪ অক্টোবর বেড়ানোর উদ্দেশ্যে তারা কক্সবাজার যায়। আজ শনিবার সকালে কক্সবাজারের ইনানী এলাকায় টুপটুপ রিসোর্টে আগুন লেগে নিহত ১০ জনের মধ্যে রয়েছেন ফারিয়া কবির (৩৩) এবং তার সন্তান ফাইজান।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত