প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
ত্রিশালে এনপিএস-এর উপজেলা কমিটি অনুমোদন, সভাপতি সেলিম ও সাধারণ সম্পাদক ফারুক
এম.এ.এইচ রাকিবুল ইসলাম,, ত্রিশাল (ময়মনসিংহ) প্রতিনিধি: ||
গণমানুষের অধিকার বাস্তবায়নের লক্ষ্যে ময়মনসিংহের ত্রিশালে গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস)-এর উপজেলা কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।অনুমোদিত কমিটিতে দৈনিক মানবকণ্ঠ পত্রিকার প্রতিনিধি মোহাম্মদ সেলিম মিয়াকে সভাপতি এবং ইত্তেফাক পত্রিকার প্রতিনিধি মো. ফারুক আহমেদকে সাধারণ সম্পাদক করা হয়েছে।সোমবার (১৯ অক্টোবর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গণমাধ্যম ও মানবাধিকার সংস্থা (এনপিএস)-এর ত্রিশাল উপজেলা কমিটি অনুমোদনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে গণমাধ্যমকর্মীদের অধিকার রক্ষা এবং মানবাধিকার প্রতিষ্ঠায় কার্যক্রম পরিচালনার উদ্যোগ নেওয়া হয়েছে।নবগঠিত কমিটির সভাপতি মোহাম্মদ সেলিম মিয়া ও সাধারণ সম্পাদক মো. ফারুক আহমেদ তাঁদের দায়িত্ব পালনের মাধ্যমে সংগঠনের কার্যক্রমকে এগিয়ে নেবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।সংগঠনটির এ উদ্যোগের মাধ্যমে ত্রিশালে গণমাধ্যমকর্মীদের পেশাগত অধিকার সংরক্ষণ, মানবাধিকার বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত