প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ অক্টোবর ২০২৬
তাজমিনের মৃত্যুর ঘটনায় ধর্ষণ মামলায় রাজুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর
বিশেষ প্রতিবেদক ||
কুমিল্লার তাজমিনের মৃত্যুর পর কক্সবাজারের আদালতে দায়ের করা ধর্ষণ মামলায় কথিত প্রেমিক রিয়াজ উদ্দিন রাজুর ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে আদালত।সোমবার কক্সবাজারের অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ইরফানুল হক ৩ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন।আইনজীবীর মোহাম্মদ রাশেদের আবেদনের প্রেক্ষিতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে সদর থানাকে নির্দেশ দেয় আদালত। আদালতের নির্দেশে কক্সবাজার সদর থানা মামলাটি এজাহার হিসেবে গ্রহন করে এবং আসামী রাজুকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়।মানলার তদন্তকারি কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে আদালত এই ৩ দিনের রিমান্ড মঞ্জুর করে।আইনজীবী মো: রাশেদ এই মামলার বাদী।তাজমিনে মৃত্যুর পর ১১ অক্টোবর কথিত প্রেমিক রাজু কে আটক করে সদর থানা পুলিশ। পরে কুমিল্লা থেকে সেখানকার জেলা পুলিশ ও লালমাই থানার একটি টিম কক্সবাজার আসলেও রাজুকে তারা গ্রহন করে নি তথা রাজুকে কুমিল্লায় নিয়ে যেতে অস্বীকৃতি জানায়। ফলে সদর থানা থেকে ১২ অক্টোবর রাজুকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়।এরপর ১৬ অক্টোবর এ ঘটনায় স্বপ্রণোদিতভাবে আইনি পদক্ষেপ নেন কক্সবাজারের আইনজীবী মোহাম্মদ রাশেদ। নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় করা আবেদনের পরিপ্রেক্ষিতে অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করতে সদর থানাকে নির্দেশ দেয় আদালত। আইনজীবী রাশেদ বলেন, তাজমিন কে যদি রাজু কক্সবাজার না আনতো তাহলে কুমিল্লা যাওয়ার পথে এ ঘটনা ঘটতো না এবং সে কিশোরী তাঁকে মিথ্যে তথ্য দিয়ে ভালেবাসার অভিনয় করে কক্সবাজারে নিয়ে এসে ধর্ষণ করেছে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত