প্রিন্ট এর তারিখ : ২০ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
উখিয়ায় ৬০টি বৌদ্ধ বিহারে উদযাপন হবে প্রবারণা ও কঠিন চীবরদান উৎসব
উখিয়া প্রতিনিধি: ||
কক্সবাজারের উখিয়ায় প্রবারণা ও কঠিন চীবরদান উৎসব-২০২৬ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পান্না আক্তারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি সরওয়ার জাহান চৌধুরী, উপজেলা জামায়াতের সেক্রেটারি সুলতান আহমদ, রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমানসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ।সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন,"এবার উখিয়া উপজেলার ৬০টি বৌদ্ধ বিহারে প্রবারণা ও কঠিন চীবরদান উৎসব উদযাপিত হবে। উৎসবটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।"সভায় প্রবারণা ও কঠিন চীবরদান উৎসব সুষ্ঠুভাবে উদযাপনের প্রস্তুতি এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয়ের বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত