প্রিন্ট এর তারিখ : ২১ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ অক্টোবর ২০২৬
সৌদির রাজধানী রিয়াদে বি'স্ফো'রণ, জরুরি সতর্কতা জারি
বিশেষ প্রতিবেদক ||
ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতির সঙ্গে উত্তেজনা বৃদ্ধির মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর আগে শহরটিতে সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি নিয়ে জরুরি সতর্কতা জারি করা হয়। পরে রিয়াদ লক্ষ্য করে ছোড়া হুতিদের একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করার দাবি করেছে সৌদি আরব।মঙ্গলবার (২০ অক্টোবর) টিআরটি ওয়ার্ল্ডের লাইভ আপডেটে এ তথ্য জানানো হয়েছে।সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা বিভাগ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে রিয়াদে সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্কবার্তা জারি করা হয়েছে। এ সময় বাসিন্দাদের নিরাপত্তাসংক্রান্ত নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়।এদিকে, ইয়েমেনের সরকারি বাহিনীকে সমর্থন দেওয়া সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি জানান, রিয়াদ লক্ষ্য করে হুতি গোষ্ঠীর ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সৌদি বাহিনী প্রতিহত ও ধ্বংস করেছে।সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, হুতি মিলিশিয়ার রিয়াদ লক্ষ্য করে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত ও ধ্বংস করেছে সৌদি আরব।একই সময়ে বার্তা সংস্থা এএফপির সাংবাদিকেরাও রিয়াদে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানান। এর আগে জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্ম থেকে বিপৎসংকেত জারি করা হয়েছিল।তবে বিস্ফোরণের শব্দের প্রকৃত কারণ, সম্ভাব্য ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য জানা যায়নি।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত