প্রিন্ট এর তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
মেহেদির রং শুকানোর আগেই স্বামী হারালেন নববধূ
বিশেষ প্রতিবেদক ||
জীবন যে কতটা অনিশ্চিত, তারই এক মর্মান্তিক দৃষ্টান্ত ঘটেছে চট্টগ্রামের সন্দ্বীপে। গতকালও পরনে ছিল বিয়ের শেরওয়ানি, চারপাশে ছিল আত্মীয়-স্বজনের ভিড়, আর চোখে ছিল নতুন সংসার গড়ার স্বপ্ন। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানেই সেই নববিবাহিত যুবকের শরীরে জড়ানো হলো সাদা কাফন।মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সন্দ্বীপ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মুসারগো বাড়িতে। নিহত যুবকের নাম মো. এরশাদপরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এরশাদের বিয়ে হয়। বিয়েকে ঘিরে পরিবার ও স্বজনদের মধ্যে ছিল আনন্দ-উৎসবের আমেজ। নববধূর হাতে তখনও মেহেদির রং পুরোপুরি শুকায়নি। নতুন জীবনের স্বপ্নে বিভোর ছিলেন দু’জন।কিন্তু সেই আনন্দ বেশিক্ষণ স্থায়ী হয়নি। বিয়ের পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এরশাদ। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পরে তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং মারা যান।এরশাদের আকস্মিক মৃত্যুতে পরিবার, স্বজন ও এলাকাবাসীর মধ্যে নেমে এসেছে গভীর শোকের ছায়া। মাত্র কয়েক ঘণ্টা আগেও যে বাড়িতে ছিল বিয়ের আনন্দ, হাসি-আনন্দ আর নতুন জীবনের স্বপ্ন, সেই বাড়িতেই এখন চলছে কান্নার মাতম।নববধূর হাতে তখনও বিয়ের মেহেদির রং। অথচ সেই মেহেদির রং শুকানোর আগেই তাঁকে মুখোমুখি হতে হলো জীবনের সবচেয়ে নির্মম বাস্তবতার—স্বামীর মৃত্যু।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত