প্রিন্ট এর তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬
মধ্যনগরে মাদক-জুয়া প্রতিরোধে বিট পুলিশিং সভা
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি: ||
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার ২ নং দক্ষিণ ইউনিয়নে মাদক, জুয়া, সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে বিট পুলিশিংয়ের উদ্যোগে জনসচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।শুক্রবার বিকেলে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মধ্যনগর থানার ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আব্দুল আউয়াল মিছবাহ ও বিট অফিসার এসআই নবী হোসেন। সভায় সভাপতিত্ব করেন আবুল কাশেম এবং সঞ্চালনা করেন মুসাব্বির হোসেন।বক্তারা বলেন, মাদক, জুয়া ও সন্ত্রাস প্রতিরোধে পুলিশের পাশাপাশি স্থানীয় জনগণকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানানো হয়।ওসি এ কে এম শাহাবুদ্দিন শাহীন বলেন, অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। এলাকার অপরাধমূলক কর্মকাণ্ডের তথ্য দ্রুত পুলিশকে জানানোর জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত