প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬
বোয়ালখালীতে লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব উৎসব
বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ||
চট্টগ্রামের বোয়ালখালীতে ত্রিকালদর্শী মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) উপজেলার মধ্য শাকপুরার বড়ুয়ার টেক সংলগ্ন শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমে দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়।উৎসব উপলক্ষে লোকনাথ ব্রহ্মচারী বাবার পূজা, গীতা পাঠ ও মহাপ্রসাদ বিতরণসহ বিভিন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন স্থান থেকে আসা শত শত সাধু-সন্ন্যাসী ও ভক্তের সমাগম ঘটে। তাদের উপস্থিতিতে সেবাশ্রম প্রাঙ্গণ পরিণত হয় ধর্মীয় মিলনমেলায়।এ সময় লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠী-এর নেতৃবৃন্দ উৎসবস্থল পরিদর্শন করেন। পরিদর্শনে উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা ও শুভাকাঙ্ক্ষী এবং শ্রীশ্রী লোকনাথ সেবাশ্রমের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডালিম ব্রহ্মচারী, সংগঠনের সহ-সভাপতি রানু মজুমদার এবং বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও সাধারণ সম্পাদক, শিল্পী, সংগঠক ও সাংবাদিক বিপ্লব জলদাস।এ সময় আরও উপস্থিত ছিলেন বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ-জ্যৈষ্ঠপুরা ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান হাসান চৌধুরী, বাঁকখালী শাক্যমুনি টিভির প্রতিষ্ঠাতা ও পরিচালক আশীষ বড়ুয়া দেবু, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদের সাধারণ সম্পাদক ও বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর কল্যাণ মিত্র কাজল বড়ুয়া, ব্যবসায়ী ও সংগঠক এন্টন বড়ুয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ।উৎসবকে ঘিরে সকাল থেকেই সেবাশ্রম প্রাঙ্গণে ভক্তদের উপস্থিতি বাড়তে থাকে। পূজা, গীতা পাঠ ও মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে দিনব্যাপী আয়োজনে ধর্মীয় ভাবগাম্ভীর্যের পাশাপাশি সম্প্রীতি ও সৌহার্দ্যের আবহ সৃষ্টি হয়।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত