প্রিন্ট এর তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
নাটোর পুলিশ লাইন্স পুকুরে মাছের পোনা অবমুক্ত
নাটোর প্রতিনিধি: ||
নাটোর জেলা পুলিশ লাইন্সের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে জেলা মৎস্য অফিস, নাটোরের সহযোগিতায় এ মাছের পোনা অবমুক্ত করা হয়।পুলিশ লাইন্সের পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন নাটোরের পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক ও জেলা মৎস্য কর্মকর্তা মো. ওমর আলী।এ সময় পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হক মাছের পোনা সরবরাহ ও সহযোগিতার জন্য নাটোর জেলা মৎস্য বিভাগকে ধন্যবাদ জানান। তিনি বলেন, মাছের উৎপাদন বৃদ্ধি এবং জলাশয়ের সঠিক ব্যবহারের মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।মাছের পোনা অবমুক্তকালে নাটোর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. ইফতে খায়ের আলম, অতিরিক্ত পুলিশ সুপার (নাটোর সার্কেল) উদয় কুমার সাহাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত