প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
সিফাতের বিদ্যুৎ বিলের অভিযোগ, সরেজমিনে গিয়ে বাধার মুখে তদন্ত কমিটি!
বিশেষ প্রতিবেদক ||
সিফাতের বিদ্যুৎ বিল নিয়ে করা অভিযোগের তদন্তে গিয়ে বাধার মুখে পড়েছে তিন সদস্যের তদন্ত কমিটি। অভিযোগের সত্যতা যাচাই করতে সরেজমিনে তার বাড়িতে গেলেও ঘরের ভেতরে প্রবেশ করে ব্যবহৃত বৈদ্যুতিক ও ইলেকট্রনিক সামগ্রীর লোড পরীক্ষা করতে পারেননি কমিটির সদস্যরা।রবিবার (৬ সেপ্টেম্বর) গাজীপুরের সিফাতের বাড়িতে তদন্তে যায় কমিটি। এ সময় বিদ্যুৎ ব্যবহারের সঙ্গে ঘরে থাকা ইলেকট্রনিক সামগ্রীর লোড মিলিয়ে দেখার চেষ্টা করা হলে পরিবারের পক্ষ থেকে কাউকে ঘরে প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। ফলে তদন্ত কার্যক্রম অসম্পূর্ণ রেখেই ফিরে আসতে হয় কমিটিকে।পরে সিফাতের আত্মীয় পরিচয়ে এক ব্যক্তি মুঠোফোনে জানান, বিদ্যুৎ বিল নিয়ে সিফাতের অভিযোগের বিষয়ে পরিবারের পক্ষ থেকে কেউ কথা বলবেন না। এ নিয়ে সংবাদ সম্মেলন কিংবা লাইভ টকশোতে বক্তব্য দেওয়ার সুযোগ থাকলে তবেই তারা কথা বলবেন।এ বিষয়ে বোর্ডবাজার পল্লী বিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম আহসান কবির বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে সিফাত যে অভিযোগ করেছেন, সরেজমিনে তার সঙ্গে বাস্তবতার মিল পাওয়া যায়নি। মিটার পরিদর্শন করে অভিযোগের সত্যতা পাওয়া যায়নি।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত