প্রিন্ট এর তারিখ : ০৭ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬
অবৈধভাবে পরিবহনের সময় ১৫ টন ইউরিয়া জব্দ
ইমরান আল মাহমুদ, , উখিয়া (কক্সবাজার): ||
কক্সবাজারের উখিয়ায় অবৈধভাবে পরিবহনের সময় ১৫ মেট্রিক টন ইউরিয়া সার জব্দ করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (৬ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে মরিচ্যা চেকপোস্ট এলাকায় ৩০ বিজিবি ও উপজেলা কৃষি অফিসের সহায়তায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অবৈধভাবে পরিবহন করা ৩০০ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়।অভিযানের সময় অবৈধভাবে সার পরিবহনের সঙ্গে জড়িত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা হিসেবে ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জব্দ করা ইউরিয়া সার বিধি মোতাবেক নিলামে নিষ্পত্তি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য উপজেলা কৃষি কর্মকর্তা ও উপস্থিত বিজিবি সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।উপজেলা নির্বাহী কর্মকর্তা পান্না আক্তার বলেন, “কৃষকদের জন্য বরাদ্দকৃত সার যাতে অবৈধভাবে পরিবহন, মজুত বা অন্যত্র পাচার না হয়, সে বিষয়ে উপজেলা প্রশাসনের নজরদারি অব্যাহত থাকবে। কৃষকের প্রাপ্য সার নিশ্চিত করতে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”প্রশাসন জানিয়েছে, কৃষি উপকরণ বিশেষ করে সরকারি বরাদ্দের সার অবৈধভাবে পরিবহন ও বিক্রির বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত