প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
হাতিয়া পৌরসভার সাবেক মেয়রের মৃত্যুতে হান্নান মাসউদ'র শোক
হাতিয়া প্রতিনিধি ||
হাতিয়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইউসুফ আলীর ইন্তেকালে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ।এক শোকবার্তায় সংসদ সদস্য মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।শোকবার্তায় আব্দুল হান্নান মাসউদ এমপি বলেন, “হাতিয়া পৌরসভার সাবেক মেয়র এ কে এম ইউসুফ আলীর মৃত্যুর সংবাদে আমি গভীরভাবে ব্যথিত। দ্বীপ হাতিয়ার স্থানীয় সরকার পরিচালনা ও জনকল্যাণমূলক কাজে তাঁর অবদান স্মরণীয় হয়ে থাকবে।”তিনি আরও উল্লেখ করেন যে, মরহুম ইউসুফ আলী তাঁর মেয়াদকালে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় নিজেকে সর্বদা নিবেদিত রেখেছিলেন।সংসদ সদস্য মরহুমের আত্মার শান্তির জন্য দোয়া প্রার্থনা করে বলেন, “মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করুন এবং তাঁর পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার তাওফীক দান করুন।”
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত