প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬
রাজধানীর গেন্ডারিয়ায় দুর্বৃত্তদের গুলিতে নারীসহ আহত ৩
বিশেষ প্রতিবেদক ||
রাজধানীর গেন্ডারিয়ার স্বামীবাগ মুন্সিরটেক এলাকায় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন— আশা আক্তার (২০), আলমগীর (৩৩) ও সিয়াম (১৮)।আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহতদের দাবি, তারা সবাই দুর্ঘটনাকবলিত এলাকায় সাধারণ পথচারী ও স্থানীয় ব্যবসায়ী হিসেবে অবস্থান করছিলেন।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত