প্রিন্ট এর তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬
ঈদগাঁওয়ে চক্রের খপ্পরে ব্যবসায়ী, খোয়া গেল ১৮ হাজার
নিজস্ব প্রতিবেদক ||
কক্সবাজারের ঈদগাঁও বাজারের জনকল্যাণ মার্কেটে কৌশলে এক ব্যবসায়ীর ১৮ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে। এ ঘটনায় স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সংঘবদ্ধ ওই চক্রটি দিনের শুরুতে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে টার্গেট করে কৌশলে দোকানে প্রবেশ করে। সম্প্রতি জনকল্যাণ মার্কেটের দুদু মিয়া বদ্দার দোকানে ঢুকে কৌশলে নগদ ১৮ হাজার টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যায় চক্রটির সদস্যরা।ঘটনার পুরো দৃশ্য দোকানে স্থাপিত সিসি ক্যামেরায় ধারণ হয়েছে বলে জানা গেছে। ওই ভিডিও ফুটেজে চক্রটির সদস্যদের গতিবিধি দেখা গেছে বলেও স্থানীয় সূত্র জানিয়েছে।স্থানীয়দের ধারণা, অভিযুক্তরা ঈদগাঁও উপজেলার বাইরে থেকে আসা একটি সংঘবদ্ধ চক্রের সদস্য হতে পারে।এদিকে, এ ধরনের চুরি ও অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে বাজারের ব্যবসায়ীদের আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা। বিশেষ করে সকালবেলায় দোকানে আসা-যাওয়া করা অপরিচিত ব্যক্তিদের গতিবিধির ওপর তীক্ষ্ণ নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।চক্রটির কোনো সদস্যকে কেউ চিনে থাকলে কিংবা তাদের পরিচয় বা অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানা থাকলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করা হয়েছে।
স্থানীয় ব্যবসায়ীরা বলছেন, বাজারে নিরাপত্তা জোরদার এবং সিসি ক্যামেরার ফুটেজের ভিত্তিতে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা জরুরি। সম্মিলিত সতর্কতা ও সচেতনতাই এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত