প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ সেপ্টেম্বর ২০২৬
পটিয়ার কর্ণফুলী কলেজ বাজারে কাভার্ড ভ্যান ও হাইস গাড়ির সংঘর্ষে ঈদগাঁওর ৪ জনের মর্মান্তিক মৃত্যু
নিজস্ব প্রতিবেদক ||
চট্টগ্রামের পটিয়া উপজেলার কর্ণফুলী কলেজ বাজার এলাকায় কাভার্ড ভ্যান ও হাইস গাড়ির মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৭-৮ জন গুরুতর আহত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।নিহতরা হলেন ঈদগাঁও ইউনিয়নের উত্তর মাইজপাড়া এলাকার নিয়াজ মোর্শেদ (২২) এবং তাঁর ছোট বোন মিমতাহ (১৭)। তারা দুজনই বিয়ের অনুষ্ঠানে কনের ভাই-বোন হিসেবে উপস্থিত ছিলেন।নিহত অপর দুজন হলেন তাদের মামা মো. ফেরদৌস আলম ফিরোজ (৫৫)। তিনি পোকখালী ইউনিয়নের গোমাতলী এলাকার বাসিন্দা এবং ঈদগাঁও বাসস্টেশনের নুর জাহান প্লাজার মালিক। এছাড়া নিহত হয়েছেন মাইক্রোবাসের চালক মো. মুন্না; তাঁর বাড়ি ইসলামপুর ইউনিয়নে।জানা গেছে, নিহত ও আহতদের সকলের বাড়ি কক্সবাজারের ঈদগাঁও উপজেলায়। একটি বিয়ে অনুষ্ঠান শেষে চট্টগ্রাম থেকে হাইস গাড়িতে করে ঈদগাঁও ফেরার পথে পটিয়ার মইজ্জারটেক কলেজ বাজার এলাকায় পৌঁছালে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।আহতদের মধ্যে অনেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক, ঈদগাঁও থানার সাবেক এসআই মো. মহিউদ্দিন এর পাঠানো ভিডিও বার্তার তথ্য অনুযায়ী, এই আকস্মিক ও মর্মান্তিক দুর্ঘটনায় পুরো ঈদগাঁও জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত