প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ সেপ্টেম্বর ২০২৬
নাইক্ষ্যংছড়ির ঘুমধুমে বিশ হাজার ইয়াবাসহ আটক ১া
আনোয়ার হোছাইন, (নাইক্ষ্যংছড়ি) প্রতিনিধি: ||
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে পুলিশের বিশেষ অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবাসহ মোহাম্মদ কামাল নামে এক যুবককে আটক করা হয়েছে।মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের তুমব্রু পশ্চিমকুল (পাহাড়পাড়া) এলাকায় এ অভিযান চালানো হয়।পুলিশ সূত্রে জানা যায়, নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোজাম্মেল হকের নির্দেশনায় ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাঈন উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল তুমব্রু পশ্চিমকুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে এসআই আজগরসহ পুলিশের সদস্যরা অংশ নেন।অভিযানকালে ওই এলাকার বাসিন্দা মোহাম্মদ কামালকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ ওই যুবককে আটক করা হয়।ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মাঈন উদ্দিন জানান, অভিযানে ২০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে এবং একজনকে আটক করা হয়েছে। উদ্ধার হওয়া ইয়াবার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।নাইক্ষ্যংছড়ি থানার ওসি মো. মোজাম্মেল হক বলেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আটক মোহাম্মদ কামালের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত