প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ সেপ্টেম্বর ২০২৬
টইটং ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহাদাৎ হোছাইনের শোডাউনা
বাহার উদ্দিন,পেকুয়া ||
কক্সবাজারের পেকুয়া উপজেলার টইটং ইউনিয়নে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শাহাদাৎ হোছাইনের বিশাল এক শোডাউন অনুষ্ঠিত হয়েছে। এ শোডাউনে বিপুলসংখ্যক সিএনজি অটোরিকশা অংশ নিতে দেখা গেছে।১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) সকাল ১১ টায় শোডাউনটি ইউপির নাপিতখালী থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান সড়ক প্রদক্ষিণ করে টইটং বাজার হয়ে পন্ডিত পাড়া, বটতলী, খুইন্যাভিটা, জুমপাড়া, বনকানন, ধনিয়াকাটা, হিরাবুনিয়া, হয়ে নিজ বাড়িতে এসে শেষ হয়।সম্প্রতি অনুষ্ঠিত ওই শোডাউনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে শাহাদাৎ হোছাইন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থিতা নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।ছবিতে দেখা যায়, সারিবদ্ধভাবে বিপুলসংখ্যক অটোরিকশা নিয়ে একটি বহর সড়ক দিয়ে এগিয়ে যাচ্ছে। শোডাউনের সামনে মোটরসাইকেলে শাহাদাৎ হোছাইনকে দেখা যায়। এ সময় তার সঙ্গে থাকা একজনকে হাত নেড়ে শুভেচ্ছা জানাতেও দেখা যায়। স্থানীয় পর্যায়ে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে শাহাদাৎ হোছাইনের নাম আলোচনায় রয়েছে। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই এমন শোডাউনকে ঘিরে টইটং ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে।শাহাদাৎ হোছাইন বলেন, টইটং ইউনিয়নের মানুষের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করেছি। সামনে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করছি। দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনের তফসিল ঘোষণার পর আমার প্রার্থিতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। দল যদি আমাকে মনোনয়ন দেয়, তাহলে জনগণের মতামত ও সমর্থনকে গুরুত্ব দিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ইচ্ছা রয়েছে।তবে দলীয় মনোনয়ন এখনো চূড়ান্ত হয়নি। ফলে শাহাদাৎ হোছাইন চৌধুরীকে বর্তমানে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী হিসেবেই উল্লেখ করা হচ্ছে। দলীয় সিদ্ধান্ত ও নির্বাচনী তফসিল ঘোষণার পর তার প্রার্থিতার বিষয়টি স্পষ্ট হবে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত