প্রিন্ট এর তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
বোয়ালখালী স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে বিভাগীয় স্বাস্থ্য পরিচালকা
বিপ্লব দাস,, বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: ||
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. এস কে ফজলে রাব্বি। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় তিনি হাসপাতাল পরিদর্শনে যান।এ সময় বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হাসপাতালের আন্তঃবিভাগ ও বহির্বিভাগসহ বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন। পাশাপাশি চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের সঙ্গে কথা বলে হাসপাতালের চিকিৎসাসেবা, সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন।পরিদর্শন শেষে হাসপাতালের সার্বিক সেবার মান ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মামুনুল হক মামুন এবং আবাসিক মেডিকেল অফিসার ডা. তোফায়েল আহমেদ।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত