প্রিন্ট এর তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ সেপ্টেম্বর ২০২৬
ধুনটে পুলিশের পৃথক অভিযানে ৫ জন আটক - গ্রেফতারা
ধুনট (বগুড়া) প্রতিনিধি: ||
গুড়ার ধুনটে পুলিশের পৃথক অভিযানে পাঁচজনকে আটক ও গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে চারজনকে প্রতিরোধমূলকভাবে আটক এবং একজনকে একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে।আটক ব্যক্তিরা হলেন—ধুনট উপজেলার পার নাটাবাড়ী গ্রামের মো. ওহাব আলীর ছেলে মো. আপন (২০), সারিয়াকান্দি উপজেলার দড়িপাড়া গ্রামের আব্দুল মজিদের ছেলে মো. সবুজ ইসলাম (৩০), ধুনট উপজেলার পার নাটাবাড়ী গ্রামের মো. শাহ আলমের ছেলে মো. সাইম (১৯) এবং ধুনট আদর্শপাড়া এলাকার মো. মোস্তাফিজুর রহমানের ছেলে মো. নাছির উদ্দিন মাহমুদ নাহিয়ান (২৩)।অন্যদিকে, একটি মামলায় গ্রেপ্তার করা হয়েছে ধুনট উপজেলার মথুরাপুর ইউনিয়নের গুপিনপুর গ্রামের মো. আবুল কাশেম ও আছমা বেগমের ছেলে মো. আল আমিন বাবু (৪০)-কে।পুলিশ সূত্রে জানা গেছে, আটক ও গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত