প্রিন্ট এর তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় পাহাড়ের মাটিভর্তি ডাম্পার জব্দ
বিশেষ প্রতিবেদক ||
কক্সবাজারের উখিয়ায় পাহাড়ের মাটি পাচারের সময় একটি ডাম্পার জব্দ করেছে বনবিভাগ।শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া রেঞ্জের কুতুপালং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।বনবিভাগ সূত্রে জানা যায়, কুতুপালং এলাকায় পাহাড় কেটে মাটি পাচারের খবর পেয়ে উখিয়া রেঞ্জের আভিযানিক দল অভিযান চালায়। এ সময় পাহাড়ের মাটি বহনকারী একটি ডাম্পার জব্দ করা হয়। তবে অভিযানের সময় মাটি পাচারের সঙ্গে জড়িতরা পালিয়ে যায়।উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “বনভূমি ও পাহাড় রক্ষায় নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। পাহাড় কেটে মাটি পাচারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”বনবিভাগ জানিয়েছে, সরকারি বনভূমি ও পাহাড় রক্ষায় অবৈধ মাটি কাটার বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত