প্রিন্ট এর তারিখ : ১৭ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬
কোন ষড়যন্ত্র করে বিএনপির উন্নয়ন থামানো যাবে না,
এম ইদ্রিস আলী,, সাতক্ষীরা প্রতিনিধি: ||
“কোনো ষড়যন্ত্র করে বিএনপির উন্নয়নকে থামানো যাবে না। দেশের সর্বস্তরের জনগণের সহযোগিতায় উন্নয়ন ও উৎপাদনের মাধ্যমে তারেক রহমান এগিয়ে যাবেন।” সাতক্ষীরার প্রাকৃতিক সৌন্দর্যের অপার লীলাভূমি ধুলিহর ইউনিয়নের বেতনা নদীতে আয়োজিত নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।সোমবার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টায় সাতক্ষীরা সদর উপজেলার ধুলিহর ইউনিয়নের সুপারিঘাটা ব্রিজ সংলগ্ন বেতনা নদীতে এ নৌকা বাইচ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতাকে ঘিরে নদীর দুই তীরে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। নৌকা বাইচকে কেন্দ্র করে ধুলিহরবাসীর মধ্যে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ ও মিলনমেলার আবহ। তাকদীর আহসান রুবেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক, সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। বিশেষ অতিথি ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির সভাপতি রহমতুল্লাহ পলাশ, জেলা বিএনপির সদস্যসচিব আবু জাহিদ ডাবলু, সাতক্ষীরা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ শাহীন, পারুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান গোলাম ফারুক বাবু, সাতক্ষীরা জেলা যুবদলের সাধারণ সম্পাদক কমিশনার শফিকুল আলম বাবু, জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজুল ইসলাম চন্দন, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি সোহেল আহমেদ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি আবু রায়হান, মীর তাজুল ইসলাম রিপন, সদস্য সচীব, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্রীড়াদল সাতক্ষীরা জেলা।সাইদুর রহমান শাহিন,সাবেক যুগ্ন সাধারন সম্পাদক সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থা,কাজী কামরুজ্জামান,আহবয়ক আারাফাত রহমান কোকো সৃতি সংসদ, সাতক্ষীরা। ধুলিহর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।উল্লেখ্য নৌকা বাইচ প্রতিযোগিতায় ছয়টি নৌকা অংশগ্রহণ করেন।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত