প্রিন্ট এর তারিখ : ১৯ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২২ সেপ্টেম্বর ২০২৬
মহেশখালীতে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে প্রবাসীর মৃত্যু, আহত কয়েকজন
বিশেষ প্রতিবেদক ||
কক্সবাজারের মহেশখালীতে টমটম ও মোটরসাইকেলের সংঘর্ষে ফয়সাল (৩০) নামে এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যায় বড় মহেশখালী সমবায় সমিতির সামনে এ দুর্ঘটনা ঘটে।জানা গেছে, চকরিয়া থেকে দুটি মোটরসাইকেলযোগে কয়েকজন মহেশখালীতে ঘুরতে আসেন। ঘোরাঘুরি শেষে ফেরার পথে বড় মহেশখালী সমবায় সমিতির সামনে পৌঁছালে একটি টমটমের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা কয়েকজন আহত হন। পরে গুরুতর আহত ফয়সালকে চিকিৎসার জন্য নেওয়া হলে তার মৃত্যু হয়।নিহত ফয়সাল চকরিয়া উপজেলার কৈয়ারবিল এলাকার বাসিন্দা। তিনি ইলিয়াসের ছেলে এবং পেশায় প্রবাসী বলে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত