প্রিন্ট এর তারিখ : ১৮ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত, ৭ স্থাপনা উচ্ছেদ
ইমরান আল মাহমুদ,, উখিয়া(কক্সবাজার): ||
কক্সবাজারের উখিয়ার মধুরছড়া এলাকায় বনভূমি জবরদখলের বিরুদ্ধে অভিযান চালিয়ে ৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বন বিভাগ। এ সময় আনুমানিক ৩০ একর বনভূমি জবরদখলমুক্ত করা হয়েছে।রোববার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এতে বিভিন্ন বিটের বন কর্মকর্তা-কর্মচারী ও ইআরটি দলের সদস্যরা অংশ নেন।বন বিভাগ জানায়, মধুরছড়া এলাকায় সরকারি বনভূমি দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের পাশাপাশি দখলমুক্ত বনভূমি সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, “বনভূমি জবরদখল করে কোনো ধরনের স্থাপনা নির্মাণের সুযোগ দেওয়া হবে না। দখলদারদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী অভিযান অব্যাহত থাকবে।”
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত