প্রিন্ট এর তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬
‘কৃষি ঋণ মওকুফ, কৃষি ও ফ্যামিলি কার্ড দিয়েছেন তারেক রহমান’
নাটোর প্রতিনিধি: ||
নাটোর-৩ (সিংড়া) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সদস্য অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু বলেছেন, ‘চলনবিলের মৎস্য ও কৃষিখাতের উন্নয়নে আমরা কাজ করছি। সিংড়ার উন্নয়নে ১৮০ কোটি টাকার উন্নয়ন প্রকল্প জমা দিয়েছি। নির্বাচনের আগে আমরা যেসব প্রতিশ্রুতি দিয়েছিলাম, সেগুলো এখন বাস্তবায়ন করছি। প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ঋণ মওকুফ করেছেন, কৃষি কার্ড ও ফ্যামিলি কার্ড দিয়েছেন। তিনি যেভাবে দেশ পরিচালনা করছেন, তা দেশের ইতিহাসে বিরল।’মঙ্গলবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে উপজেলা মুক্তমঞ্চে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আয়োজিত বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালি শেষে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।এমপি আনোয়ারুল ইসলাম আনু আরও বলেন, দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দলের নাম ভাঙিয়ে কেউ কোনো অনিয়ম বা কর্মকাণ্ড করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।পৌর বিএনপির সাবেক আহ্বায়ক অ্যাডভোকেট আলী আজগর খানের সভাপতিত্বে সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্যসচিব অধ্যাপক শারফুল ইসলাম বুলবুল।এ সময় আরও বক্তব্য দেন তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন, উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট শামীম হোসেন, কলম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইব্রাহিম খলিল ফটিক, চামারি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রাশিদুল ইসলাম শেখ, ইটালি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বজলার রহমান বাচ্চু, উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম বুলেট, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল কাফী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. শাহাদৎ হোসেন মিন্টুসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত