জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বরিশালে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪

বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে স্থানীয় মিরাজুল ইসলামের বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।পরে আটক চারজনের মধ্যে পুলিশ সদস্যকে বিমানবন্দর থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। অপর তিনজনকে ডোপ টেস্ট শেষে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।আটক ব্যক্তিরা হলেন- বরিশাল এয়ারপোর্ট থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন, বাড়ির মালিক মিরাজুল ইসলাম, নাহিদ হাসান (২৬) ও ফাতেমা আক্তার নুরতাজ (৩০)।ডিএনসি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ভোরে ডিএনসির পরিদর্শক মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে একটি দল পাঁচগাঁও গ্রামের মিরাজুল ইসলামের টিনশেড বাড়িতে অভিযান চালায়। এ সময় বাড়িটি ঘিরে ফেলে ভেতরে থাকা ব্যক্তিদের আত্মসমর্পণের আহ্বান জানানো হয়। এ সময় ভেতরে থাকা কয়েকজন পালানোর চেষ্টা করেন। একপর্যায়ে এএসআই দেলোয়ার হোসেন টিনের অংশ ভেঙে বাইরে লাফ দেন। পরে কাদামাটিতে পড়ে গেলে ডিএনসি সদস্যরা তাকে আটক করতে গেলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। পরে মিরাজুলসহ চারজনকে আটক করা হয়।ডিএনসি জানিয়েছে, অভিযানের সময় বাড়িতে মাদক সেবনের সরঞ্জাম পাওয়া যায়। তবে সেখানে কোনো বড় মাদকের চালান বা উল্লেখযোগ্য পরিমাণ মাদকদ্রব্য পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দারা জানান, মিরাজুল ইসলামের কোনো দলীয় পদ না থাকলেও তিনি নিজেকে স্বেচ্ছাসেবক দলের নেতা হিসেবে পরিচয় দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করতেন। তার বিরুদ্ধে মাদক কারবার ও স্থানীয় লোকজনকে হয়রানির অভিযোগও রয়েছে বলে তারা দাবি করেন। এ ছাড়া এএসআই দেলোয়ার হোসেনের সঙ্গে মিরাজুলের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।

বরিশালে মাদকের আসর থেকে পুলিশ সদস্যসহ আটক ৪