জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস
সর্বশেষ
হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

হরমুজের কাছে হামলার শিকার জাহাজে আগুন, ২৫ নাবিককে উদ্ধার করল ওমান

ওমানের মুসান্দাম উপকূলে হরমুজ প্রণালির কাছে হামলার শিকার হয়ে আগুন ধরে যাওয়া একটি বাণিজ্যিক জাহাজ থেকে ২৫ নাবিককে উদ্ধার করেছে দেশটির নৌবাহিনী। গতকাল শুক্রবার ওমানের মেরিটাইম সিকিউরিটি সেন্টার এ তথ্য জানিয়েছে।পানামার পতাকাবাহী জাহাজটি মুসান্দাম উপকূল থেকে ১ দশমিক ৬ নটিক্যাল মাইল দূরে হামলার শিকার হয়। এ ঘটনায় জাহাজে আগুন ধরে যায়।মেরিটাইম সিকিউরিটি সেন্টার জানায়, তাদের সঙ্গে সমন্বয় করে ওমানের নৌবাহিনী নাবিকদের উদ্ধার করে। পরে তাঁদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হয়।এদিকে একই সময়ে হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় তিনটি তেলবাহী জাহাজ আটকে দেওয়ার দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। জাহাজগুলো অনুমোদনহীন পথে চলছিল বলে দাবি তেহরানের।আইআরজিসির বিবৃতিতে বলা হয়, জাহাজগুলো নিজেদের শনাক্তকরণ ও অবস্থান নির্ণয়ব্যবস্থা বন্ধ করে রেখেছিল। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সহায়তায় অনুমোদনহীন পথে প্রণালি পাড়ি দেওয়ার চেষ্টা করছিল তারা। কয়েকবার বেতারবার্তা পাঠিয়ে সতর্ক করার পরও জাহাজগুলো তা উপেক্ষা করে।হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট পথ ঠিক করে দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে ওই পথে চলাচল করতে হবে বলেও জানিয়েছে তেহরান। ওমান উপকূলের কাছের দক্ষিণের একটি জলপথকে অনুমোদনহীন বলে বিবেচনা করছে ইরান।এদিকে যুক্তরাজ্যের সামুদ্রিক বাণিজ্য পর্যবেক্ষণ সংস্থা ইউকেএমটিও গতকাল জানায়, ইরানের লাভান দ্বীপের দক্ষিণে ৪০ নটিক্যাল মাইল দূরে আরেকটি জাহাজে ক্ষেপণাস্ত্রের আঘাতে আগুন ধরে যায়। জাহাজটির নাবিকেরা নিরাপদ আছেন।গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হয়। এর পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে বিধিনিষেধ আরোপ করে আসছে ইরান। এর আগে বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ এ প্রণালি দিয়ে পরিবহন করা হতো। এদিকে ইরানের পদক্ষেপের জবাবে দেশটির বন্দরগুলোয় পাল্টা অবরোধ দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ঘটনায় ইরানের তেল রপ্তানি ও বাণিজ্য আরও সীমিত হয়েছে।
৩১ অক্টোবর ২০২৬

এক সপ্তাহের নোটিশে শিক্ষার্থী উচ্ছেদ অমানবিক: জাতীয় ছাত্রসভা

আজিমপুর সরকারি কলোনি থেকে শিক্ষার্থীদের উচ্ছেদের সিদ্ধান্তকে অমানবিক ও অযৌক্তিক আখ্যা দিয়ে তা স্থগিতের দাবি জানিয়েছে জাতীয় ছাত্রসভা। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তিন দফা দাবি তুলে ধরেছে সংগঠনটি।রোববার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানান সংগঠনটির সংগঠক রেজওয়ান আহমেদ রেফাত। এর আগে একই দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর স্মারকলিপি দেয় সংগঠনটি।সংবাদ সম্মেলনে রেজওয়ান আহমেদ রেফাত বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উল্লেখযোগ্যসংখ্যক শিক্ষার্থী আবাসনসংকটের কারণে ক্যাম্পাস-সংলগ্ন বিভিন্ন আবাসিক এলাকায় সাবলেট নিয়ে থাকতে বাধ্য হন। বিশেষ করে নবীন ও নারী শিক্ষার্থীদের হলের আসন না থাকায় তাদের অনেকেই বিকল্প হিসেবে এসব আবাসনের ওপর নির্ভরশীল। তিনি বলেন, গত বৃহস্পতিবার গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় এক জরুরি গণবিজ্ঞপ্তি জারি করে ৩১ অক্টোবরের মধ্যে আজিমপুর সরকারি কলোনি থেকে সব সাবলেট ও ভাড়াটেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। মাত্র এক সপ্তাহের নোটিশে শিক্ষার্থীদের উচ্ছেদের এ সিদ্ধান্ত অমানবিক ও অযৌক্তিক। এটি শিক্ষার্থীদের শিক্ষাজীবনের প্রতি চরম উদাসীনতার বহিঃপ্রকাশ। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, দীর্ঘ পূজার ছুটি শেষে ১ নভেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ক্লাস ও পরীক্ষা শুরু হচ্ছে। এমন সময়ে আবাসন হারিয়ে শিক্ষার্থীরা চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন। বিশেষ করে নারী শিক্ষার্থীদের জন্য স্বল্প সময়ে নিরাপদ আবাসন খুঁজে পাওয়া কঠিন। ফলে বিষয়টি শুধু আবাসনসংকটের মধ্যে সীমাবদ্ধ নেই; এর সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা, মর্যাদা ও শিক্ষার অধিকারও জড়িত। বক্তারা বলেন, শিক্ষার্থীদের অভিভাবক হিসেবে এ সংকটের দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। তাই দ্রুত কার্যকর উদ্যোগ নিয়ে শিক্ষার্থীদের আবাসনসংকট নিরসনে প্রশাসনকে এগিয়ে আসতে হবে। সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রসভার পক্ষ থেকে তিন দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো: মানবিক বিবেচনায় শিক্ষার্থীদের বাসা ছাড়ার জন্য ন্যূনতম এক মাস সময় দিতে হবে এবং এ বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে কার্যকর পদক্ষেপ নিতে হবে; এ সময়ের মধ্যে নারী শিক্ষার্থীদের কোনো ধরনের হয়রানি, চাপ প্রয়োগ বা জোরপূর্বক উচ্ছেদ করা যাবে না এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে; আবাসনসংকটের স্থায়ী সমাধানে প্রস্তাবিত হল নির্মাণের কাজ দ্রুত শুরু করতে হবে।

এক সপ্তাহের নোটিশে শিক্ষার্থী উচ্ছেদ অমানবিক: জাতীয় ছাত্রসভা
১৩ আগস্ট ২০২৫, ১২:৫০ পিএম
ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

ফেব্রুয়ারীতে নির্বাচনের বিষয়ে কি আপনি একমত ?

  হ্যাঁ
  না
  মন্তব্য নেই
মোট ভোটদাতাঃ ৩ জন
কোন পোস্ট নেই !