জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

মোবাইলে প*র্নো/গ্রাফি রাখার অভিযোগে যুবককে ১৪ দিনের কারাদণ্ড

কক্সবাজারের টেকনাফের উনচিপ্রাং রোহিঙ্গা ক্যাম্পে মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও সংরক্ষণের অভিযোগে হামিদুর রহমান (২৪) নামে এক রোহিঙ্গা যুবককে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) সকাল ১০টার দিকে ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ের এপিবিএন চেকপোস্টে তল্লাশির সময় তার মোবাইল ফোনে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও পাওয়া যায় বলে জানিয়েছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।এপিবিএন সূত্রে জানা যায়, উনচিপ্রাং এপিবিএন ক্যাম্পের এসআই মো. শাহীনুর ইসলাম ও চেকপোস্টে দায়িত্বে থাকা সদস্যরা তল্লাশি চালানোর সময় হামিদুর রহমানের মোবাইল ফোন পরীক্ষা করেন। এতে পর্নোগ্রাফিক ছবি ও ভিডিও পাওয়া গেলে তাকে আটক করা হয়। একই সঙ্গে মোবাইল ফোনটিও জব্দ করা হয়।পরে আইনগত ব্যবস্থা নিতে তাকে ক্যাম্প-২২-এর সিআইসি কার্যালয়ে নেওয়া হয়। সেখানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব মো. রনি আলম নূরের নেতৃত্বে মোবাইল কোর্ট বসে।মোবাইল কোর্টে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৪ ও ৮ ধারায় হামিদুর রহমানকে দোষী সাব্যস্ত করে ১৪ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দণ্ডপ্রাপ্ত হামিদুর রহমান মোহাম্মদ সুলতানের ছেলে। তার এফসিএন নম্বর ৪০৪২০৭।আদালতের নির্দেশনা অনুযায়ী পরে হামিদুর রহমানকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

মোবাইলে প*র্নো/গ্রাফি রাখার অভিযোগে যুবককে ১৪ দিনের কারাদণ্ড