জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

এক ফ্রেমে দক্ষিণের তিন তারকা, যে উদ্দেশ্যে এই সাক্ষাৎ

এক ফ্রেমে দক্ষিণী সিনেমার তিন জনপ্রিয় মুখ- বিজয় দেবেরাকোন্ডা, থালাপতি বিজয় ও রাশমিকা মান্দানা

রূপালী পর্দার তারকাখ্যাতি আর রাজনৈতিক ব্যক্তিত্বের মেলবন্ধনে দক্ষিণী সিনেমার তিন জনপ্রিয় মুখকে একসঙ্গে এক ফ্রেমে বন্দী হতে দেখে অনুরাগীদের মনে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। ঠিক কী উদ্দেশ্যে একত্রিত হলেন এই তিন তারকা?

আসন্ন পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রণবাগী’ মুক্তির আগে মেগাস্টার তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করলেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। মূলত আসন্ন সিনেমার প্রচারের পাশাপাশি প্রিয় তারকা ও অনুপ্রেরণাদায়ী নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ সাক্ষাতের আয়োজন করা হয়েছিল।

সামাজিক মাধ্যমে এই সাক্ষাতের মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করে নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেছেন বিজয় ও রাশমিকা। রাশমিকা তার পোস্টে উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে যার অন্ধ ভক্ত তিনি, যার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে এবং যিনি আজ একজন সফল মুখ্যমন্ত্রী— তার এই পথচলা অত্যন্ত অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ী। 

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

এক ফ্রেমে দক্ষিণের তিন তারকা, যে উদ্দেশ্যে এই সাক্ষাৎ

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

এক ফ্রেমে দক্ষিণী সিনেমার তিন জনপ্রিয় মুখ- বিজয় দেবেরাকোন্ডা, থালাপতি বিজয় ও রাশমিকা মান্দানা

রূপালী পর্দার তারকাখ্যাতি আর রাজনৈতিক ব্যক্তিত্বের মেলবন্ধনে দক্ষিণী সিনেমার তিন জনপ্রিয় মুখকে একসঙ্গে এক ফ্রেমে বন্দী হতে দেখে অনুরাগীদের মনে তৈরি হয়েছে প্রবল কৌতূহল। ঠিক কী উদ্দেশ্যে একত্রিত হলেন এই তিন তারকা?

আসন্ন পিরিয়ড অ্যাকশন ড্রামা ‘রণবাগী’ মুক্তির আগে মেগাস্টার তথা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়ের সঙ্গে দেখা করলেন বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। মূলত আসন্ন সিনেমার প্রচারের পাশাপাশি প্রিয় তারকা ও অনুপ্রেরণাদায়ী নেতার প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ সাক্ষাতের আয়োজন করা হয়েছিল।

সামাজিক মাধ্যমে এই সাক্ষাতের মিষ্টি মুহূর্তগুলো শেয়ার করে নিজেদের অনুভূতির কথা প্রকাশ করেছেন বিজয় ও রাশমিকা। রাশমিকা তার পোস্টে উল্লেখ করেছেন, দীর্ঘদিন ধরে যার অন্ধ ভক্ত তিনি, যার সঙ্গে কাজ করার সৌভাগ্য হয়েছে এবং যিনি আজ একজন সফল মুখ্যমন্ত্রী— তার এই পথচলা অত্যন্ত অবিশ্বাস্য ও অনুপ্রেরণাদায়ী। 

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত