জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

বান্দরবানের লামায় ছাত্রদল নেতা রেজাউল করিম মুন্নার ওপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গুলিস্তান বাজার চত্বরে সমাবেশে মিলিত হয়।

 সমাবেশে উপস্থিত ছিলেন লামা উপজেলা ছাত্রদলের সভাপতি তুহিন, তরুণ ছাত্রনেতা মাসুম ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল উদ্দিন, সমাজসেবক মিজান, পল্লী চিকিৎসক মন্নান, হেফাজন, শেখ মোহাম্মদ ওবাইদসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা রাজনৈতিক নেতাকর্মীরা।

 বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৩১ আগস্ট বিকেলে বাড়ি থেকে গুলিস্তান বাজারে আসার পথে বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও গুলিস্তান বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রেজাউল করিম মুন্নার ওপর হামলা চালানো হয়।

 সমাবেশে বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই যদি নিরাপত্তা না পান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অন্য এলাকা থেকে লোকজন এনে হয়রানি ও হামলা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

 এ সময় বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 লামা উপজেলা ছাত্রদলের সভাপতি তুহিন বলেন, রেজাউল করিম মুন্নার ওপর প্রতিহিংসামূলকভাবে হত্যাচেষ্টার ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ছাত্রদল নেতার ওপর হামলার প্রতিবাদে লামায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ

প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের লামায় ছাত্রদল নেতা রেজাউল করিম মুন্নার ওপর হামলার অভিযোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

 বুধবার (২ সেপ্টেম্বর) বিকেলে লামা উপজেলার ৩ নম্বর ফাঁসিয়াখালী ইউনিয়নের গুলিস্তান বাজার চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে গুলিস্তান বাজার চত্বরে সমাবেশে মিলিত হয়।

 সমাবেশে উপস্থিত ছিলেন লামা উপজেলা ছাত্রদলের সভাপতি তুহিন, তরুণ ছাত্রনেতা মাসুম ইকবাল, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জয়নাল উদ্দিন, সমাজসেবক মিজান, পল্লী চিকিৎসক মন্নান, হেফাজন, শেখ মোহাম্মদ ওবাইদসহ বিভিন্ন ওয়ার্ড থেকে আসা রাজনৈতিক নেতাকর্মীরা।

 বিক্ষোভকারীদের অভিযোগ, গত ৩১ আগস্ট বিকেলে বাড়ি থেকে গুলিস্তান বাজারে আসার পথে বান্দরবান জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক ও গুলিস্তান বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি রেজাউল করিম মুন্নার ওপর হামলা চালানো হয়।

 সমাবেশে বক্তারা বলেন, গুরুত্বপূর্ণ ব্যক্তিরাই যদি নিরাপত্তা না পান, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? অন্য এলাকা থেকে লোকজন এনে হয়রানি ও হামলা বন্ধ না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।

 এ সময় বক্তারা হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

 লামা উপজেলা ছাত্রদলের সভাপতি তুহিন বলেন, রেজাউল করিম মুন্নার ওপর প্রতিহিংসামূলকভাবে হত্যাচেষ্টার ঘটনায় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।

 বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত