জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রবি মৌসুমে উৎপাদন বাড়াতে নাটোরে কৃষি প্রযুক্তি সম্প্রসারণের কর্মপরিকল্পনা

নাটোরে রবি ২০২৬-২৭ মৌসুমে ফসল উৎপাদন বৃদ্ধি, কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত এবং কৃষি প্রযুক্তির কার্যকর সম্প্রসারণে কর্মপরিকল্পনা প্রণয়ন নিয়ে জেলা কৃষি প্রযুক্তি সম্প্রসারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোরের উপপরিচালকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নাটোরের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান।

সভায় জেলার বিভিন্ন উপজেলার কৃষি কর্মকর্তা, সরকারি-বেসরকারি কৃষি প্রতিষ্ঠান, কৃষি উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনরা অংশ নেন। এ সময় রবি মৌসুমে সম্ভাব্য ফসল উৎপাদন, কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, মানসম্মত বীজ সরবরাহ, সেচ ব্যবস্থাপনা, বাজারজাতকরণ ও কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিতসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বাংলাদেশ গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউট, রাজশাহী; বিএডিসি সেচ, নাটোর; বিএমডিএ, নাটোর; তুলা উন্নয়ন বোর্ড, রাজশাহী; কৃষি বিপণন অধিদপ্তর; নাটোর বীজ ডিলার অ্যাসোসিয়েশন এবং কৃষি তথ্য সার্ভিসসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকৌশল ও কর্মপরিকল্পনা উপস্থাপন করা হয়।

সভাপতির বক্তব্যে কৃষিবিদ মো. হাবিবুল ইসলাম খান বলেন, নির্ধারিত লক্ষ্যমাত্রা অনুযায়ী ফসল উৎপাদন নিশ্চিত করা গেলে জমির সর্বোত্তম ব্যবহার, বাজার ব্যবস্থাপনা উন্নয়ন এবং কৃষকের ন্যায্যমূল্য নিশ্চিত করা সম্ভব হবে। এ জন্য অধিক ফলনশীল, রোগবালাই প্রতিরোধী ও উন্নত জাত উদ্ভাবনের ওপর গবেষণা প্রতিষ্ঠানগুলোকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

তিনি রবি মৌসুমে ধান, গম, ভুট্টা, আখ, ডাল, তেলবীজ, পেঁয়াজ ও সরিষাসহ বিভিন্ন ফসলের মানসম্মত বীজ কৃষকদের কাছে যথাসময়ে সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান।

এ ছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্টদের নিজ নিজ এলাকায় সার সিন্ডিকেট প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন এবং ফসলভিত্তিক বাস্তবতা বিবেচনায় নিয়ে বাস্তবসম্মত কর্মপরিকল্পনা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।

সভায় খাদ্য উৎপাদন বৃদ্ধি, কৃষিপণ্যের বিপণন ব্যবস্থা উন্নয়ন এবং নাটোরের কৃষিখাতের সম্ভাবনা নিয়ে অংশগ্রহণকারীদের মধ্যে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

রবি মৌসুমে উৎপাদন বাড়াতে নাটোরে কৃষি প্রযুক্তি সম্প্রসারণের কর্মপরিকল্পনা

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত