বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নবাগত ইউএনও শাম্মী আক্তার।
সভায় নলডাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনোয়ার হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সবুজ আলী, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. রকিবুল হাসান সুজন, পল্লী বিদ্যুৎ সাব-জোনাল অফিসের এজিএম মো. আবু তাহের, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী শামসুল আলমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ ছাড়া ধানের শীষের নির্বাচন পরিচালনা কমিটির সদস্যসচিব মো. শফিকুল ইসলাম বুলবুল, সাবেক পৌর মেয়র আব্বাস আলী নান্নু, সাবেক পৌর প্রশাসক এম এ হাফিজ, সুশীল সমাজের প্রতিনিধি মো. ইয়াছিনুর রহমানসহ বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, ব্যাংক ও বীমা প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর প্রতিনিধি এবং সুধী সমাজের ব্যক্তিরা সভায় অংশ নেন।
মতবিনিময় সভায় বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা নবাগত ইউএনওর সঙ্গে নিজেদের পরিচয় তুলে ধরেন। পাশাপাশি নলডাঙ্গার শিক্ষা, কৃষি, যোগাযোগ, আইনশৃঙ্খলা, নাগরিক সেবা ও বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে নিজেদের মতামত ও প্রত্যাশার কথা জানান।
বক্তারা বলেন, একটি উপজেলার সামগ্রিক উন্নয়ন শুধু প্রশাসনের একার পক্ষে সম্ভব নয়। সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন। নলডাঙ্গার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবার মান বাড়াতে প্রশাসন ও জনগণের মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
নবাগত ইউএনও শাম্মী আক্তার নলডাঙ্গার উন্নয়ন ও জনকল্যাণে সবার সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, জনগণের সেবা নিশ্চিত করা এবং উপজেলার সার্বিক উন্নয়নে প্রশাসন আন্তরিকভাবে কাজ করবে। এ ক্ষেত্রে সব শ্রেণি-পেশার মানুষের পরামর্শ ও সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার।

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন