জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

তীব্র গরমে পথচারী ও সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে ময়মনসিংহের ত্রিশালে তিনটি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন করেছে আল-হক ফাউন্ডেশন। বিভিন্ন সম্মানিত ডোনারের সহযোগিতায় ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি স্থানে এসব টিউবওয়েল স্থাপন করা হয়।

টিউবওয়েলগুলো স্থাপন করা হয়েছে কানিহারী ইউনিয়নের মাদলার গোপ, বড়মা এবং ফাতেমা নগরের সুলতানপুর এলাকায়। এর ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বিনামূল্যে সুপেয় পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারবেন।

আল-হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আহছান আল হক বলেন, “তীব্র গরমে একজন পথচারীর জন্য এক গ্লাস পানি অনেক বড় স্বস্তির বিষয়। মানুষের তৃষ্ণা নিবারণ করা একটি মহৎ সাদাকাহর কাজ।”

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে আল-হক ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে ডোনার ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা পেলে ত্রিশালের আরও গুরুত্বপূর্ণ স্থানে সুপেয় পানির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা এটিকে তীব্র গরমে পথচারী ও সাধারণ মানুষের জন্য একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতাকারী সকল ডোনারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

তীব্র গরমে পথচারী ও সাধারণ মানুষের তৃষ্ণা নিবারণে ময়মনসিংহের ত্রিশালে তিনটি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন করেছে আল-হক ফাউন্ডেশন। বিভিন্ন সম্মানিত ডোনারের সহযোগিতায় ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় উপজেলার গুরুত্বপূর্ণ তিনটি স্থানে এসব টিউবওয়েল স্থাপন করা হয়।

টিউবওয়েলগুলো স্থাপন করা হয়েছে কানিহারী ইউনিয়নের মাদলার গোপ, বড়মা এবং ফাতেমা নগরের সুলতানপুর এলাকায়। এর ফলে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা বিনামূল্যে সুপেয় পানি পান করে তৃষ্ণা নিবারণ করতে পারবেন।

আল-হক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুহাম্মদ আহছান আল হক বলেন, “তীব্র গরমে একজন পথচারীর জন্য এক গ্লাস পানি অনেক বড় স্বস্তির বিষয়। মানুষের তৃষ্ণা নিবারণ করা একটি মহৎ সাদাকাহর কাজ।”

তিনি আরও বলেন, মানুষের কল্যাণে আল-হক ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। ভবিষ্যতে ডোনার ও শুভাকাঙ্ক্ষীদের সহযোগিতা পেলে ত্রিশালের আরও গুরুত্বপূর্ণ স্থানে সুপেয় পানির ব্যবস্থা করার পরিকল্পনা রয়েছে।

ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা। তারা এটিকে তীব্র গরমে পথচারী ও সাধারণ মানুষের জন্য একটি প্রশংসনীয় ও মানবিক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন। ফাউন্ডেশনের পক্ষ থেকে সহযোগিতাকারী সকল ডোনারের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত