জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বিএমটিএর নতুন কমিটিতে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রামের আরিফুল

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের (বিএমটিএ) নতুন ২৩ সদস্যের আংশিক কমিটিতে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুড়িগ্রামের মো. আরিফুল ইসলাম।

শনিবার (২৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ২০২২-২৫ মেয়াদের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম ওবায়দুর রহমান এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জিসান হাওলাদার। এছাড়া রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে কুড়িগ্রামের মো. আরিফুল ইসলামকে।

নতুন দায়িত্ব পাওয়ার পর মো. আরিফুল ইসলাম বলেন, “সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সহযোদ্ধাদের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী ও এগিয়ে নিতে চাই।”

বিএমটিএর মহাসচিব জিসান হাওলাদার বলেন, আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে কুড়িগ্রামের মো. আরিফুল ইসলাম মনোনীত হওয়ায় জেলার মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তারা আশা করছেন, তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক ভূমিকার মাধ্যমে রংপুর বিভাগের মেডিকেল টেকনোলজিস্টদের বিভিন্ন দাবি ও অধিকার আদায়ে সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখবে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

বিএমটিএর নতুন কমিটিতে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কুড়িগ্রামের আরিফুল

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যালায়েন্সের (বিএমটিএ) নতুন ২৩ সদস্যের আংশিক কমিটিতে রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন কুড়িগ্রামের মো. আরিফুল ইসলাম।

শনিবার (২৯ আগস্ট) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটির নতুন কমিটি ঘোষণা করা হয়। একই সঙ্গে ২০২২-২৫ মেয়াদের পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।

নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন এস এম ওবায়দুর রহমান এবং মহাসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন জিসান হাওলাদার। এছাড়া রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব দেওয়া হয়েছে কুড়িগ্রামের মো. আরিফুল ইসলামকে।

নতুন দায়িত্ব পাওয়ার পর মো. আরিফুল ইসলাম বলেন, “সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে সহযোদ্ধাদের পাশে থেকে সংগঠনকে আরও শক্তিশালী ও এগিয়ে নিতে চাই।”

বিএমটিএর মহাসচিব জিসান হাওলাদার বলেন, আগের কমিটির মেয়াদ শেষ হওয়ায় নতুন কমিটি গঠন করা হয়েছে। বর্তমানে ২৩ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে কুড়িগ্রামের মো. আরিফুল ইসলাম মনোনীত হওয়ায় জেলার মেডিকেল টেকনোলজিস্টদের মধ্যে সন্তোষ দেখা দিয়েছে। তারা আশা করছেন, তাঁর নেতৃত্ব ও সাংগঠনিক ভূমিকার মাধ্যমে রংপুর বিভাগের মেডিকেল টেকনোলজিস্টদের বিভিন্ন দাবি ও অধিকার আদায়ে সংগঠন আরও কার্যকর ভূমিকা রাখবে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত