জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২

কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকা জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জহির উদ্দিন নামে আরও এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বটতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বটতলা বাজারের তিনটি দোকানে একযোগে তল্লাশি চালানো হয়। পরে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার জামাল হোসাইনের ছেলে সালাহ উদ্দীন (৩৯) এবং মিয়াজিঘোনা পশ্চিমপাড়া এলাকার মো. রফিক তাহেরীর ছেলে জয়নাল আবেদীন (৫২)।

পুলিশের দাবি, অভিযানে আটক দুজনের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ও নগদ ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জহির উদ্দিন নামে অপর এক অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পেকুয়ায় পুলিশের অভিযান, ইয়াবা-টাকাসহ আটক ২

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের পেকুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ট্যাবলেট ও ইয়াবা বিক্রির নগদ ২৫ হাজার ৭৮০ টাকা জব্দ করা হয়েছে। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জহির উদ্দিন নামে আরও এক ব্যক্তি পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে উপজেলার টইটং ইউনিয়নের ধনিয়াকাটা বটতলা বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসানের নেতৃত্বে পুলিশের একটি দল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের অংশ হিসেবে বটতলা বাজারের তিনটি দোকানে একযোগে তল্লাশি চালানো হয়। পরে ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন টইটং ইউনিয়নের ধনিয়াকাটা এলাকার জামাল হোসাইনের ছেলে সালাহ উদ্দীন (৩৯) এবং মিয়াজিঘোনা পশ্চিমপাড়া এলাকার মো. রফিক তাহেরীর ছেলে জয়নাল আবেদীন (৫২)।

পুলিশের দাবি, অভিযানে আটক দুজনের কাছ থেকে ১০২ পিস ইয়াবা ও নগদ ২৫ হাজার ৭৮০ টাকা উদ্ধার করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জহির উদ্দিন নামে অপর এক অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পেকুয়া থানার ওসি মো. মেহেদী হাসান বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত