জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থানার একটি দল আগমনী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মো. আবু লাইচ শামসুদোহা শাওন (২৬) নামের ওই যুবককে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাওন কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, কুড়িগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আগমনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শাওনের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

কুড়িগ্রামে ৮০ পিস ট্যাপেন্টাডলসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ী ইউনিয়নের আগমনী বাজার এলাকায় অভিযান চালিয়ে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৩০ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম থানার একটি দল আগমনী বাজার এলাকায় অভিযান চালায়। এ সময় মো. আবু লাইচ শামসুদোহা শাওন (২৬) নামের ওই যুবককে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার শাওন কুড়িগ্রাম সদর উপজেলার চর হরিকেশ এলাকার ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

পুলিশ জানায়, কুড়িগ্রাম থানার উপপরিদর্শক (এসআই) ইমরান হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আগমনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় শাওনের কাছ থেকে ৮০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কুড়িগ্রাম থানায় একটি মামলা করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদক নির্মূলে জেলা পুলিশের অভিযান ও আইনগত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মাদকবিরোধী কার্যক্রমে স্থানীয়দের সহযোগিতা কামনা করেছে পুলিশ।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত