জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

লামায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাম্য, মানবতা, দেশপ্রেম ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে বান্দরবানের লামায় ‘নজরুল বর্ষ ২০২৬’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় লামা উপজেলা পরিষদ কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উদ্বোধনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও কর্ম নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন কবি-সাহিত্যিক অধ্যাপক মো. তমিজউদ্দীন।

প্রবন্ধ উপস্থাপনায় তিনি বলেন, কাজী নজরুল ইসলাম বাংলা ভাষা ও সাহিত্যে নতুন যুগের সূচনা করেছেন। তাঁর কবিতা, গল্প, উপন্যাস, প্রবন্ধ ও সংগীত বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। নজরুল তাঁর সৃষ্টির মধ্য দিয়ে প্রেম, মানবতা, সাম্য ও অসাম্প্রদায়িকতার বার্তা দিয়েছেন। অন্যায়, নিপীড়ন, সাম্রাজ্যবাদ ও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি ছিলেন সোচ্চার।

তিনি আরও বলেন, নজরুলের ‘বিদ্রোহী’ কবিতা নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক হয়ে আছে। তাঁর সাহিত্য ও সংগীত চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের মধ্যে মানবিক মূল্যবোধ, দেশপ্রেম, সাম্য ও নৈতিকতা গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে বক্তারা বলেন, তরুণ প্রজন্মকে মাদক ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার সুযোগ বাড়াতে হবে। এজন্য লামায় একটি আধুনিক ও মানসম্মত পাঠাগার প্রতিষ্ঠার প্রয়োজন রয়েছে। সাংস্কৃতিক চর্চার মধ্য দিয়ে তরুণদের নৈতিকতা ও চরিত্রবান হিসেবে গড়ে তোলা সম্ভব বলেও তারা মন্তব্য করেন।

লামা নুনারবিল মডেল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জাহিদ সারোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা থোয়াইনু অং চৌধুরী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক লামা পৌরসভার মেয়র মো. আমির হোসেন, ওসি (তদন্ত) নজরুল ইসলাম, জামায়াতে ইসলামী লামা উপজেলা আমির কাজী মো. ইব্রাহীম, এনসিপি নেতা মো. নাজমুল হাসান, ছাত্রদল নেতা তুহিন, সাকিবুল ইসলাম মারুফ ও এমদাদুল হক মিলন।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক, সরকারি কর্মকর্তা ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন।

নজরুল বর্ষ উপলক্ষে লামা উপজেলার বিভিন্ন পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ধারাবাহিকভাবে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বলে আয়োজকরা জানান।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

লামায় নজরুল বর্ষের সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত