বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কক্সবাজারের পেকুয়ায় নানা কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে পেকুয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি শুরু হয়। এ উপলক্ষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও মিছিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও দেশের উন্নয়নে তাঁর অবদানের কথা তুলে ধরেন। একই সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথাও স্মরণ করেন তারা।
বক্তারা বলেন, বিএনপি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও বহুদলীয় রাজনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠার লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করে আসছে। আগামী দিনেও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা বিএনপির সভাপতি এম. বাহাদুর শাহ, সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন, সাংগঠনিক সম্পাদক জেড এম মুসলেম উদ্দিন, ডা. বেলাল উদ্দিন হায়দার, মগনামা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ফয়সাল চৌধুরী, উজানটিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রেজাউল করিম চৌধুরী মিন্টু, টইটং ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার জয়নাল আবেদীন, সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এম. শাহনেওয়াজ আজাদ, আবু বক্কর, বারবাকিয়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার ইউনুছ, রাজাখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মাস্টার আবু জাফর, শিলখালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ।
এ ছাড়া যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট, সদস্য সচিব ওয়াহিদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আহসান উল্লাহ, সদস্য সচিব আহসান উল্লাহ খোকন, কৃষকদলের আহ্বায়ক আবু ছিদ্দিক রনি, সদস্য মনছুর আলম ইউনুছ, তাঁতীদলের আহ্বায়ক জয়নাল আবেদীন, সদস্য সচিব ইমরুল হাসান ইমু, শ্রমিকদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হারুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি ওসমান গনি, মহিলাদলের সভানেত্রী সাবিনা ইয়াসমিন জিনু, সাধারণ সম্পাদিকা শওকত আরা শেফু, ছাত্রদলের আহ্বায়ক নাঈমুর রহমান হৃদয়, সদস্য সচিব আবুল কাশেম নুরী, ওলামা দলের আহ্বায়ক মাওলানা জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মাওলানা সানাউল্লাহ এবং মৎস্যজীবী দলের আহ্বায়ক হারুনুর রশিদ, সদস্য সচিব জাফর আলমসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত কর্মসূচিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। কর্মসূচির শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি ও সমৃদ্ধি এবং বিএনপির চেয়ারপারসন, ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ দলের নেতাকর্মীদের সুস্বাস্থ্য ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন