জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

তালতলায় উদ্ধার লাশের পরিচয় মিলেছে

তালতলায় উদ্ধার লাশের পরিচয় মিলেছে

সাতক্ষীরা সদর উপজেলার তালতলা এলাকা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারীর লাশের পরিচয় পাওয়া গেছে। নিহতের নাম কোহিনুর বেগম (৩৪)। তিনি সাতক্ষীরা সদর উপজেলার খেলার ডাংগী এলাকার মনসুর আলীর মেয়ে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের তালতলা এলাকা থেকে ওই নারীর লাশ উদ্ধার করে সদর থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, মাগুরা গ্রামের নুরুল ইসলামের ছেলে ও বালু ব্যবসায়ী আলমগীর হোসেনের দোকানের কর্মচারী তালতলা গ্রামের এরফান আলীর ছেলে ভ্যানচালক শরিফুল ইসলাম বালু পরিবহনের জন্য ভ্যানে বালু লোড করছিলেন। একপর্যায়ে তিনি মুকুলের রড-সিমেন্টের দোকানের পেছনে গেলে বিলের পানিতে এক নারীর লাশ ভাসতে দেখেন। পরে বিষয়টি বালু ব্যবসায়ী আলমগীর হোসেনকে জানান।

খবর পেয়ে আলমগীর হোসেন ঘটনাস্থলে গিয়ে কালো বোরকা পরিহিত ওই নারীর লাশ পানিতে ভাসতে দেখেন এবং সদর থানা পুলিশকে খবর দেন। পরে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুর রহমানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। এ সময় ঘটনাস্থল থেকে একটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোনও উদ্ধার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ওসি মো. মাহমুদুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেওয়া সংবাদের ভিত্তিতে নারীর লাশটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য লাশ সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি জানান, উদ্ধারের সময় লাশটির পরিচয় পাওয়া যায়নি। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিও দেখে মৃতের ভাই ও প্রতিবেশীরা ঘটনাস্থলে এসে লাশটি কোহিনুর বেগমের বলে শনাক্ত করেন। তিনি তালতলা এলাকার বিসমিল্লাহ ফুড বেকারিতে কাজ করতেন বলেও নিশ্চিত হওয়া গেছে।

তবে কী কারণে ওই নারীর মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

তালতলায় উদ্ধার লাশের পরিচয় মিলেছে

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত