জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

ঈগল বাসের ধাক্কায় রক্তাক্ত কলেজছাত্র, শঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুতল এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় বান্দরবান সরকারি কলেজের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত কলেজছাত্রের নাম ইমতিয়াজ উদ্দিন হৃদয়। তিনি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লোকমান সওদাগরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমতিয়াজ উদ্দিন হৃদয় কলেজের উদ্দেশে যাওয়ার পথে শিশুতল এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, মহাসড়কে দ্রুতগতিতে ও অসতর্কভাবে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর দাবি জানিয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, “দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ঈগল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সোমবার, ৩১ আগস্ট ২০২৬

ঈগল বাসের ধাক্কায় রক্তাক্ত কলেজছাত্র, শঙ্কাজনক অবস্থায় হাসপাতালে

প্রকাশের তারিখ : ৩০ আগস্ট ২০২৬

featured Image

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুতল এলাকায় ঈগল পরিবহনের একটি বাসের ধাক্কায় বান্দরবান সরকারি কলেজের এক ছাত্র গুরুতর আহত হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত কলেজছাত্রের নাম ইমতিয়াজ উদ্দিন হৃদয়। তিনি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা লোকমান সওদাগরের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ইমতিয়াজ উদ্দিন হৃদয় কলেজের উদ্দেশে যাওয়ার পথে শিশুতল এলাকায় পৌঁছালে কক্সবাজারমুখী ঈগল পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে যান।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে কেরানীহাট আশশেফা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রামের একটি হাসপাতালে (চমেক) পাঠানো হয়েছে বলে জানা গেছে।

এদিকে দুর্ঘটনার পর স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তাদের অভিযোগ, মহাসড়কে দ্রুতগতিতে ও অসতর্কভাবে যানবাহন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা মহাসড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ এবং চালকদের আরও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর দাবি জানিয়েছেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, “দুর্ঘটনার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিকভাবে ঈগল পরিবহনের বাসটি আটক করা হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত