জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

পেকুয়ায় মিশুকের ধাক্কায় প্রাণ গেল শিশু তামিমের

কক্সবাজারের পেকুয়া উপজেলার মগনামা ইউনিয়নে ব্যাটারিচালিত অটোরিকশা (মিশুক) এর ধাক্কায় মুহাম্মদ তামিম (৬) নামে এক শিশু নিহত হয়েছে। সোমবার (২১ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মগনামা সাবমেরিন বানৌজা সড়কের চেপ্টাখালী নাশির সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তামিম মগনামা ইউনিয়নের নতুন কাকপাড়া এলাকার জাহেদুল ইসলাম মানিকের ছেলে। সে মগনামা ফরিদ আহমেদ চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবা ডেনিশ বোটে কর্মরত বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুরে তামিম সাবমেরিন বানৌজা সড়ক পার হচ্ছিল। এ সময় সাবমেরিন স্টেশনের দিকে যাচ্ছিল একটি ব্যাটারিচালিত মিশুক। সড়ক পারাপারের সময় মিশুকটি শিশুটিকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর স্থানীয়রা মিশুকটি জব্দ করলেও চালক ঘটনাস্থল থেকে সটকে পড়েন। স্থানীয় সূত্রে চালক হিসেবে মগনামার শরৎঘোনা এলাকার ইমরান নামে এক ব্যক্তির নাম জানা গেছে। তবে এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে চালকের পরিচয় নিশ্চিত করা হয়নি।

দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে স্থানীয় লোকজন জড়ো হন। এ ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয়। তামিমের মৃত্যুতে পরিবার, সহপাঠী ও স্থানীয়দের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদি হাসান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় একজন শিশু মারা গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

ঘটনাটি নিয়ে স্থানীয়দের মধ্যে সড়কে যানবাহনের গতি নিয়ন্ত্রণ ও শিশুদের নিরাপদ চলাচল নিশ্চিত করার বিষয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

রোববার, ১৮ অক্টোবর ২০২৬

পেকুয়ায় মিশুকের ধাক্কায় প্রাণ গেল শিশু তামিমের

প্রকাশের তারিখ : ২১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত