উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. নুরুল ইসলাম, উপ-পরিচালক (হাসপাতাল-২) ডা. মোহাম্মদ ইব্রাহিম টিটন, সহকারী পরিচালক (হাসপাতাল) ডা. এস এম মাহমুদুর রশিদ এবং মেডিকেল অফিসার(হাসপাতাল) ডা. নিলুফার ইয়াসমীন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।
এ সময় কর্মকর্তাদের শুভেচ্ছা জানান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এহেচান উল্লাহ সিকদার।
পরিদর্শনকালে তারা হাসপাতালের জরুরী বিভাগ, ইনডোর, আউটডোরসহ বিভিন্ন সেবা কার্যক্রম ঘুরে দেখেন। পাশাপাশি রোগীদের দেওয়া স্বাস্থ্যসেবার মান, হাসপাতালের সার্বিক কার্যক্রম ও চলমান সেবাসমূহ সম্পর্কে খোঁজখবর নেন।
এ সময় হাসপাতালের সেবার মান আরও উন্নত করা, রোগীদের ভোগান্তি কমানো এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬

আপনার মতামত লিখুন