জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চাঁদপুরের দুই যুবক

চট্টগ্রামের লোহাগাড়ায় (চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে) মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা যায় এবং অপরজন চট্টগ্রাম (চমেক) নিয়ে যাওয়ার পথে মারা যায় বলে জানা যায়৷ 

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকার সময় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, ফিরোজ আহমেদ তৌহিদ(২৩) চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাবপাড়া (০২ নং ওয়ার্ড) এলাকার মো: মনির হোসেনের ছেলে ও মাহি পাটোয়াারী (২৪)একই থানার শাহারপাড়া পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরবেলা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকের (রেজি নম্বর: চট্ট মেট্রো ন ১২-০১০৬) সাথে বিপরীতমুখী একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌহিদ মৃত্যুবরণ করেন।

​ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাহি উদ্দীনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। 

দুর্ঘটনার পরপরই মিনি ট্রাকের চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়৷ 

​দূর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে।

​বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন জানায়, ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করে। গাড়ি জব্দ করা হয়েছে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণ করবো।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

লোহাগাড়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন চাঁদপুরের দুই যুবক

প্রকাশের তারিখ : ০১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

চট্টগ্রামের লোহাগাড়ায় (চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে) মিনি ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে একজন মারা যায় এবং অপরজন চট্টগ্রাম (চমেক) নিয়ে যাওয়ার পথে মারা যায় বলে জানা যায়৷ 

​মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৫:৩০ ঘটিকার সময় লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরদীঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

​নিহতরা হলেন, ফিরোজ আহমেদ তৌহিদ(২৩) চাঁদপুর জেলার কচুয়া থানার সাহাবপাড়া (০২ নং ওয়ার্ড) এলাকার মো: মনির হোসেনের ছেলে ও মাহি পাটোয়াারী (২৪)একই থানার শাহারপাড়া পাটোয়ারী বাড়ির মিজান পাটোয়ারীর ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভোরবেলা কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি মিনি ট্রাকের (রেজি নম্বর: চট্ট মেট্রো ন ১২-০১০৬) সাথে বিপরীতমুখী একটি সুজুকি জিক্সার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ধুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক তৌহিদ মৃত্যুবরণ করেন।

​ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় মাহি উদ্দীনকে উদ্ধার করে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়। 

দুর্ঘটনার পরপরই মিনি ট্রাকের চালক ও হেলপার গাড়ি রেখে পালিয়ে গেলে তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানা যায়৷ 

​দূর্ঘটনার খবর পেয়ে দোহাজারী হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহতের লাশ উদ্ধার করে এবং দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করে।

​বিষয়টি নিশ্চিত করে হাইওয়ে থানার ওসি সালাহ উদ্দিন জানায়, ঘটনার খবর পেয়ে আমাদের একটি টিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্হা গ্রহণ করে। গাড়ি জব্দ করা হয়েছে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহণ করবো।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত