বাংলাদেশ
দলের সহকারী কোচ হিসেবে সম্প্রতি
নিয়োগ পেয়েছেন দক্ষিণ আফ্রিকার মালিবোংওয়ে মাকেতা। আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের আগে এরই মধ্যে
আরব আমিরাতে দলে যোগ দিয়েছেন
তিনি। শুরুর দিনই ছিল মাকেতার
জন্মদিন। নতুন যাত্রার জন্য
দারুণ এক্সাইটেড এই কোচ।
মূলত
আসন্ন ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে
চোখ রেখেই মাকেতাকে দলে ভিড়িয়েছে বিসিবি।
কারণ দক্ষিণ আফ্রিকার মাটিতে হবে বিশ্বকাপ, যে
কারণে স্বদেশি হিসেবে তার সবকিছু চেনা
জানা।
বাংলাদেশ
টিমে যোগ দিয়ে মাকেতা
বলছিলেন, ‘দারুণ এক্সাইটিং। যখনই আমি সুযোগ
পেলাম, আমি দলের সাথে
যোগ দেওয়ার জন্য দারুণ এক্সাইটেড
ছিলাম। প্লেয়ারদের সাথে, কোচদের সাথে দেখা করতে
দারুণ রোমাঞ্চ কাজ করছিল। এখন
সবার সাথে দেখা হয়েছে।
আশা করি এখানে আমার
যাত্রাটা দারুণ রোমাঞ্চে ভরপুর হবে। আমি অনেক
এক্সাইটেড।’মাকেতা আরও বলছেন, ‘আমার
জন্মদিনের দিনই দলের সাথে
যোগ দেওয়ার ব্যাপারটি বিশেষ কিছু ছিল। এখানে
আমার জীবনের একটি নতুন অধ্যায়
শুরু হচ্ছে। আমি অনেকদিন ধরেই
কোচিং করাচ্ছি। ভিন্ন ধাঁচের সংস্কৃতিতে কাজ করতে পারার
সুযোগ পাওয়াটা দুর্দান্ত ব্যাপার। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রতি আমি অনেক কৃতজ্ঞ।
আমাকে এমন সময়ে আনা
হয়েছে যখন দলে বেশ
কিছু তরুণ ক্রিকেটার এসেছে।
দলে যোগ দেওয়ার জন্য
দারুণ এক্সাইটিং সময়।’
দলের
অনুশীলন নিয়ে মাকেতা জানালেন,
‘প্রথম অনুশীলন ছিল, অনেক গরম
এখানে। ছেলেরা নিজেদের কাজটা ভালোভাবেই করেছে। বেশ অনুপ্রেরণাদায়ক ছিল।
ব্যাটারদের কঠিন চ্যালেঞ্জ দেওয়া
হয়েছে। তারাও চড়াও হয়েছে। বডি
ল্যাঙ্গুয়েজ বা সব দিক
দিয়েই। প্রথম অনুশীলন দারুণ ইম্প্রেসিভ ছিল। উপভোগ করেছি,
দারুণ উপভোগ করেছি।

শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন