আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম সামান্য কমেছে। জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হারের সিদ্ধান্তের অপেক্ষায় স্বর্ণের দামে এ পতন দেখা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (২৮ অক্টোবর) স্পট মার্কেটে স্বর্ণের দাম দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৫ দশমিক ৫৯ ডলারে দাঁড়ায়। এর আগের কার্যদিবসে স্বর্ণের দাম প্রায় ১ শতাংশ বেড়েছিল। এদিকে যুক্তরাষ্ট্রের ডিসেম্বর মাসে সরবরাহের জন্য নির্ধারিত স্বর্ণের ফিউচার মূল্যও দশমিক ১ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৭০ দশমিক ২০ ডলারে নেমেছে।
সৌদি আরবের একটি তেল শোধনাগারে হামলার পর জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বেড়েছে।
এর প্রভাবে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ২ ডলারের বেশি বেড়েছে। তেলের দাম বাড়ায় মূল্যস্ফীতি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।ক্যাপিটাল ইকোনমিকসের জলবায়ু ও পণ্যবাজারবিষয়ক অর্থনীতিবিদ হামাদ হুসাইন বলেন, তেলের দাম বৃদ্ধি এবং এর ফলে ফেড বাজারের প্রত্যাশার চেয়ে কঠোর অবস্থান নিতে পারে—এমন আশঙ্কা স্বর্ণের দামের ওপর চাপ সৃষ্টি করছে।
জ্বালানি তেলের উচ্চমূল্য মূল্যস্ফীতির চাপ বাড়াতে পারে।
এতে সুদের হার দীর্ঘ সময় ধরে বেশি থাকার সম্ভাবনা তৈরি হয়। আর সুদবিহীন সম্পদ হওয়ায় উচ্চ সুদের পরিবেশে মূল্যবান ধাতু হিসেবে পরিচিত স্বর্ণে বিনিয়োগের আকর্ষণ কমে যায়।
রয়টার্সের এক জরিপে দেখা গেছে, উচ্চ মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফা, শক্তিশালী ডলার এবং সুদের হার দীর্ঘ সময় ধরে বেশি থাকার প্রত্যাশার কারণে বিশ্লেষকেরা টানা দ্বিতীয় প্রান্তিকে ২০২৬ সালের স্বর্ণের দাম নিয়ে পূর্বাভাস কমিয়েছেন। তবে ২০২৭ সালে স্বর্ণের বাজার ঘুরে দাঁড়াতে পারে বলে তারা আশা করছেন।
একই জরিপে ২০২৬ সালের প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম নিয়েও পূর্বাভাস কমিয়েছেন বিশ্লেষক ও ব্যবসায়ীরা।
এ নিয়ে টানা তৃতীয় প্রান্তিকে এই দুই ধাতুর দামসংক্রান্ত পূর্বাভাস কমানো হলো।
এদিকে বুধবার আন্তর্জাতিক বাজারে অন্যান্য মূল্যবান ধাতুর দামেও মিশ্র প্রবণতা দেখা গেছে। স্পট মার্কেটে রুপার দাম দশমিক ৬ শতাংশ কমে প্রতি আউন্স ৫৪ দশমিক ০৪ ডলারে নেমেছে। প্লাটিনামের দাম দশমিক ১ শতাংশ কমে ১ হাজার ৫৩৮ দশমিক ৫০ ডলার হয়েছে। অন্যদিকে প্যালাডিয়ামের দাম দশমিক ২ শতাংশ বেড়ে প্রতি আউন্স ১ হাজার ২৭ দশমিক ৮০ ডলারে দাঁড়িয়েছে।
এদিকে দেশের বাজারে ভ্যাটসহ প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৩ হাজার ৭৪ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১৩ হাজার ৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮২ হাজার ৯৫০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৪৯ হাজার ৪৭৪ টাকায়।
এছাড়া বর্তমানে ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেটের রুপা বিক্রি হচ্ছে ৩ হাজার ৮৪৯ টাকায়। ২১ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ৬৭৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৩ হাজার ১৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপা ২ হাজার ৩৯১ টাকায় বেচাকেনা হচ্ছে

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ অক্টোবর ২০২৬

আপনার মতামত লিখুন