জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

নলডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার



নলডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও কালজয়ী সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নাটোরের নলডাঙ্গায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

সেমিনারে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাজ্জাদ হোসাইন,

 উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মামুনুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহমেদ, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। নজরুলের কালজয়ী সৃষ্টিকর্ম ও মানবতাবাদী আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬


নলডাঙ্গায় নজরুল বর্ষ উপলক্ষে সেমিনার

প্রকাশের তারিখ : ২৯ অক্টোবর ২০২৬

featured Image

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও কালজয়ী সৃষ্টিকর্ম নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নাটোরের নলডাঙ্গায় ‘নজরুল বর্ষ’ উপলক্ষে বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর ২০২৬) সকাল ১১টায় নলডাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাম্মী আক্তার।

সেমিনারে বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শামীম হোসেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাজ্জাদ হোসাইন,

 উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বুলবুল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুমন সরকার এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. সাইদুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পল্লী সঞ্চয় ব্যাংকের শাখা ব্যবস্থাপক মামুনুর রশিদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নজরুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিন আহমেদ, নলডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

সেমিনারে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য ও সংগীতে সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। নজরুলের কালজয়ী সৃষ্টিকর্ম ও মানবতাবাদী আদর্শ প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়ার প্রত্যাশাও ব্যক্ত করা হয়।


জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত