জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

জুলাই সনদ বাস্তবায়ন না হলে এক দফা আন্দোলনের হুঁশিয়ারি সাদিক কায়েমের

জুলাই সনদ বাস্তবায়ন, দলীয়করণ ও চাঁদাবাজি বন্ধের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। এসব দাবি দ্রুত বাস্তবায়ন না হলে এক দফা আন্দোলনের ডাক এলে রাজপথে জবাব দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

শনিবার (৩১অক্টোবর) ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রধান ফটকে লংমার্চের পথসভায় বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘বিএনপির ইতিহাস হলো গণতন্ত্রহীনতার ইতিহাস। মুখে গণতন্ত্রের কথা বললেও ক্ষমতায় গেলে তারা গণতন্ত্রকে হত্যা করে। অতীতে বিএনপি ও ছাত্রদল বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করেছে এবং শিক্ষাঙ্গনে সহিংসতার রাজনীতি প্রতিষ্ঠা করেছে।’

তিনি বলেন, ডাকসুসহ বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে শিক্ষার্থীরা ইনসাফের পক্ষের প্রতিনিধিদের ওপর আস্থা রেখেছেন। নির্বাচিত হওয়ার পর তাঁরা কথা ও কাজের মধ্যে মিল রেখে শিক্ষার্থীদের অধিকার নিশ্চিত করেছেন। ক্যাম্পাস থেকে গেস্টরুম ও গণরুম সংস্কৃতি বন্ধ করে সহিংসতা ও হানাহানিমুক্ত পরিবেশ প্রতিষ্ঠা করেছেন। ইসলামী বিশ্ববিদ্যালয়েও যেন সন্ত্রাস ও সহিংসতার রাজনীতি ফিরে আসতে না পারে, সে জন্য শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে নিয়মিত ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আন্দোলন গড়ে তুলতে হবে।

বিএনপির সমালোচনা করে ডাকসু ভিপি বলেন, ‘বিএনপি সরকার বিপ্লবের ফসল নিজেদের ঘরে তুলে নিতে চায়। তারা শহীদদের রক্তের সঙ্গে প্রতারণা করছে। আওয়ামী লীগের ছিল কোটা, আর বিএনপির হচ্ছে নির্লজ্জ দলীয়করণ। নিয়োগপ্রক্রিয়ায় দলীয়করণের মাধ্যমে তারা দেশের মেধাবী তরুণদের ভবিষ্যৎ ধ্বংস করতে চায়। এই দলীয়করণই একসময় বিএনপির পতনের কারণ হবে, ইনশাআল্লাহ।’

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে তাঁরা রাজপথে নেমেছেন। গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। তাঁদের নেতা ডা. শফিকুর রহমান এক দফা আন্দোলনের ডাক দিলে উপস্থিত জনতা রাজপথে নামতে প্রস্তুত কি না, সে প্রশ্নও রাখেন তিনি।

সাদিক কায়েম বলেন, ‘আমরা এখনো বিএনপিকে সময় দিচ্ছি। অতিদ্রুত জুলাই সনদ বাস্তবায়ন, দলীয়করণ ও চাঁদাবাজি বন্ধ করতে হবে। অন্যথায় এক দফা আন্দোলনের ডাক এলে রাজপথে তার জবাব দেওয়া হবে। আমরা শহীদদের রক্তের মর্যাদা রক্ষা করে একটি ইনসাফভিত্তিক নতুন বাংলাদেশ গড়তে চাই।’

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬

জুলাই সনদ বাস্তবায়ন না হলে এক দফা আন্দোলনের হুঁশিয়ারি সাদিক কায়েমের

প্রকাশের তারিখ : ০১ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত