জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় উপজেলার ঘুমধুম সীমান্তের জামালের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে বিশেষ অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। তবে অভিযানে ইয়াবার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ইয়াবা উদ্ধারের বিষয়ে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বুধবার, ০৪ নভেম্বর ২০২৬

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ১ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৬

featured Image

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে অভিযান চালিয়ে মালিকবিহীন ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৬ টায় উপজেলার ঘুমধুম সীমান্তের জামালের ঘের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ঘুমধুম বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত পিলার-৩২ থেকে প্রায় ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে জামালের ঘের নামক স্থানে বিশেষ অভিযান চালায়। এ সময় পরিত্যক্ত ও মালিকবিহীন অবস্থায় ৪০ হাজার পিস বার্মিজ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয় বিজিবি। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১ কোটি ২০ লাখ টাকা। তবে অভিযানে ইয়াবার সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি।

উদ্ধার করা ইয়াবা ট্যাবলেটের বিষয়ে থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম, পিবিজিএম, পিএসসি ইয়াবা উদ্ধারের বিষয়ে বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। সীমান্ত দিয়ে মাদক পাচার রোধে বিজিবির সদস্যরা সর্বদা সতর্ক অবস্থানে রয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সীমান্ত এলাকায় মাদক পাচার প্রতিরোধ এবং দেশের যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষায় বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত