জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

পেকুয়ায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেটার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০২৬-২৭ ক্রিকেট মৌসুমে কক্সবাজার জেলা দল গঠনের লক্ষ্যে বয়সভিত্তিক অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ ক্রিকেটার অন্বেষণে কক্সবাজারের পেকুয়া উপজেলায় উন্মুক্ত প্রাক-প্রাথমিক বাছাই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

২১ অক্টোবর সকাল ১০ টার দিকে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে উন্মুক্ত প্রাক-প্রাথমিক বাছাই অনুষ্ঠিত হয়। 

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে অনুষ্ঠিত এ বাছাই কার্যক্রমে উপজেলার প্রতিভাবান তরুণ ক্রিকেটারদের খুঁজে বের করা এবং তাদের দক্ষতা বিকাশের মাধ্যমে জেলা পর্যায়ে খেলার সুযোগ তৈরির উদ্যোগ নেওয়া হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক, সাংবাদিক ছফওয়ানুল করিম।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি রফিকুল ইসলাম। 

এসময় আরো উপস্থিত ছিলেন পেকুয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আনসারী, ক্রিড়া সংস্থার অতিরিক্ত সাধারণ সম্পাদক জিয়াউদ্দিন, ক্রিড়া সংস্থার নির্বাহী সদস্য সাঁয়েদ খান শান্ত, বিসিবির কক্সবাজার জেলা বয়সভিত্তিক ক্রিকেট দলের সহকারী কোচ ও উপজেলা ক্রিড়া সংস্থার নির্বাহী সদস্য আমির আব্দুল্লাহ। 

সভাপতির বক্তব্যে ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক

সাংবাদিক ছফওয়ানুল করিম বলেন, বিসিবির ২০২৬-২৭ ক্রিকেট মৌসুমে কক্সবাজার জেলা দল গঠনের লক্ষ্যে পেকুয়া উপজেলায় অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৬ ও অনূর্ধ্ব-১৮ বয়সভিত্তিক ক্রিকেটারদের উন্মুক্ত প্রাক-প্রাথমিক বাছাই কার্যক্রমের আয়োজন করতে পেরে আমরা আনন্দিত।

খেলাধুলা তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস ও নানা সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষ করে ক্রিকেট আমাদের দেশের অত্যন্ত জনপ্রিয় একটি খেলা। পেকুয়ার প্রত্যন্ত অঞ্চলসহ উপজেলার বিভিন্ন স্থানে অনেক প্রতিভাবান তরুণ ক্রিকেটার রয়েছে। তাদের প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি করা এবং জাতীয় পর্যায়ে খেলার উপযোগী করে গড়ে তোলা আমাদের অন্যতম লক্ষ্য।

আমি আশা করি, এই বাছাই কার্যক্রমের মাধ্যমে যোগ্য ও প্রতিভাবান ক্রিকেটাররা নিজেদের দক্ষতা প্রমাণের সুযোগ পাবে এবং ভবিষ্যতে কক্সবাজার জেলা দলসহ জাতীয় পর্যায়ে প্রতিনিধিত্ব করার পথ তৈরি করতে পারবে। বাছাইয়ের ক্ষেত্রে খেলোয়াড়দের প্রতিভা, দক্ষতা, শৃঙ্খলা ও খেলোয়াড়সুলভ মনোভাবকে গুরুত্ব দেওয়ার আহ্বান জানাই।

আয়োজকরা জানান, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রিকেটারদের বাছাই করে তাদের জেলা পর্যায়ে খেলার সুযোগ করে দেওয়া এবং দেশের ক্রিকেটের ভবিষ্যৎ খেলোয়াড় তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ কার্যক্রম উপজেলার তরুণ ক্রিকেটারদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি করবে এবং স্থানীয় পর্যায়ে ক্রিকেটের প্রসারে ইতিবাচক ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬

পেকুয়ায় অনূর্ধ্ব-১৪, ১৬ ও ১৮ ক্রিকেটার বাছাই কার্যক্রম অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২১ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত