জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

টেকনাফে সেনাবাহিনী-বিজিবি-পুলিশের যৌথ অভিযান: অস্ত্রসহ আটক ৩, উদ্ধার ৫৭ জন; গুলিবিদ্ধ সেনাসদস্য

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে ৬৪ বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে ৫৭ জন মালয়েশিয়াগামী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়। এদিকে, অভিযান চলাকালে পাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সৈনিক তিতাস নামে এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প-২৪ ও ২৬-এর মধ্যবর্তী কাঁটাতারের বেড়া থেকে আনুমানিক ৮ থেকে ১০ কিলোমিটার পশ্চিমে দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ওই এলাকায় মানবপাচারকারী চক্রের সদস্যদের অবস্থানের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ ৬৪ (বিজিবি) ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে আভিযানিক দলের গোলাগুলির ঘটনা ঘটে। এতে হ্নীলা রঙ্গিখালী আর্মি ক্যাম্পের সৈনিক তিতাস গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আহত সেনাসদস্যকে প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য নয়াপাড়াস্থ আইআরসি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অভিযানে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, মোট ৫৭ জন মালয়েশিয়াগামী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মানবপাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আটক তিনজনের মধ্যে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।‌ অভিযানস্থল থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী ব্যবস্থা গ্রহণ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।

আপনার মতামত লিখুন

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

টেকনাফে সেনাবাহিনী-বিজিবি-পুলিশের যৌথ অভিযান: অস্ত্রসহ আটক ৩, উদ্ধার ৫৭ জন; গুলিবিদ্ধ সেনাসদস্য

প্রকাশের তারিখ : ০৫ নভেম্বর ২০২৬

featured Image

কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী চক্রের আস্তানায় সেনাবাহিনীর নেতৃত্বে ৬৪ বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথ অভিযান চালিয়ে ৫৭ জন মালয়েশিয়াগামী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ সময় মানবপাচারের সঙ্গে জড়িত সন্দেহে তিনজনকে আটক করা হয়েছে। অভিযানে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়। এদিকে, অভিযান চলাকালে পাচারকারীদের সঙ্গে গোলাগুলিতে সৈনিক তিতাস নামে এক সেনাসদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুর ২টা থেকে বিকেল ৫টা ২০ মিনিট পর্যন্ত রোহিঙ্গা ক্যাম্প-২৪ ও ২৬-এর মধ্যবর্তী কাঁটাতারের বেড়া থেকে আনুমানিক ৮ থেকে ১০ কিলোমিটার পশ্চিমে দুর্গম পাহাড়ি এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা গেছে, ওই এলাকায় মানবপাচারকারী চক্রের সদস্যদের অবস্থানের তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর নেতৃত্বে বর্ডার গার্ড বাংলাদেশ ৬৪ (বিজিবি) ও টেকনাফ থানা পুলিশের সমন্বয়ে যৌথ আভিযানিক দল অভিযান পরিচালনা করে। এ সময় পাচারকারী চক্রের সদস্যদের সঙ্গে আভিযানিক দলের গোলাগুলির ঘটনা ঘটে। এতে হ্নীলা রঙ্গিখালী আর্মি ক্যাম্পের সৈনিক তিতাস গুলিবিদ্ধ হয়ে আহত হন।

আহত সেনাসদস্যকে প্রথমে প্রাথমিক চিকিৎসার জন্য নয়াপাড়াস্থ আইআরসি হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে কক্সবাজারের রামু ক্যান্টনমেন্টের সিএমএইচ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

অভিযানে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, মোট ৫৭ জন মালয়েশিয়াগামী ভিকটিমকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মানবপাচার চক্রের সঙ্গে জড়িত সন্দেহে আটক তিনজনের মধ্যে একজন বাংলাদেশি ও একজন রোহিঙ্গা নাগরিক বলে জানা গেছে।‌ অভিযানস্থল থেকে একটি দেশীয় ওয়ান শুটার গান ও একটি পিস্তল উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া ব্যক্তিদের পরবর্তী ব্যবস্থা গ্রহণ এবং আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বিষয়টি নিশ্চিত করেছে।

জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস

সম্পাদক ও প্রকাশক- মুহাম্মদ হোছাইন চৌধুরী
কপিরাইট © ২০২৬ জাতীয় সাপ্তাহিক সময়ের প্রয়াস । সর্বস্বত্ব সংরক্ষিত